বুধবার , ২ জুলাই ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

ইলন মাস্কের রাজনৈতিক কর্মকাণ্ডে ‘বিরক্ত’ হয়ে টেসলা ছাড়লেন প্রকৌশলী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২, ২০২৫ ৭:০৪ পূর্বাহ্ণ

ট্রে সারভান্তেস নামে টেসলার এক অভিজ্ঞ প্রকৌশলী টেকনিশিয়ান ৭ বছর পর নেভাদার গিগাফ্যাক্টরিতে তার পদত্যাগ করেছেন। তিনি জানিয়েছেন, টেসলার কাজের পরিবেশ বা কর্মীদের নিয়ে তার কোনো আপত্তি ছিল না, বরং সিইও ইলন মাস্কের বিতর্কিত রাজনৈতিক কর্মকাণ্ড ও জনসমক্ষে তার আচরণই তাকে ‘নৈতিকভাবে অস্বস্তিতে’ ফেলেছিল, যার ফলস্বরূপ তিনি চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন।

২০১৮ সালে উৎপাদন সহকারী হিসেবে টেসলায় যোগ দিয়ে সারভান্তেস দ্রুতই ইঞ্জিনিয়ারিং টেকনিশিয়ান পদে উন্নীত হন। তিনি টেসলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমি পড়াশোনা করিনি, কোনো কারিগরি দক্ষতা নিয়েও আসিনি। তবুও টেসলা আমাকে শিখতে ও এগিয়ে যেতে সাহায্য করেছে।” তিনি ১২ ঘণ্টার কঠোর পরিশ্রমের পরও ইতিবাচক অভিজ্ঞতার কথা জানান, যেখানে তিনি পেশাগত প্রশিক্ষণ ও উন্নতির সুযোগ পেয়েছিলেন। কর্মপরিবেশ এবং সহকর্মীরাও পেশাদার ও সহযোগিতাপূর্ণ ছিলেন।

তবে, ইলন মাস্কের বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে সক্রিয়তা এবং টুইটার কেনা ও বিতর্কিত মন্তব্যগুলো সারভান্তেসের কাছে অসহনীয় হয়ে ওঠে। তিনি বলেন, “গত বছর থেকে আমি বলতে লজ্জা পেতাম, আমি টেসলায় কাজ করি।” সারভান্তেস মনে করেন, মাস্কের আচরণ প্রতিষ্ঠানের ভাবমূর্তি ও তার নিজের মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক ছিল। চাকরি ছাড়ার সময় তিনি সুপারভাইজারকে জানান, “আমি আর পারছি না। প্রতিদিন অফিসে ঢোকার সময় মনে হয় নিজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছি।” তিনি স্পষ্টতই বলেছেন, টেসলা বা এর কর্মীদের জন্য নয়, বরং “কোম্পানির মুখ” হিসেবে ইলন মাস্কের জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

সর্বশেষ - জাতীয়

ফেব্রুয়ারিতেই নির্বাচন, বিলম্বের আশঙ্কা নেই

হাম উপসর্গে ঝরে গেল আরও ৭ প্রাণ, মৃত্যু বেড়ে ৯৫০

নয়াপল্টনে তারুণ্যের গর্জন: নির্বাচন নিয়ে কোনো ছাড় নয়, হুঁশিয়ারি বিএনপির

জাকসু নির্বাচন বর্জন, দায়িত্ব ছাড়লেন তিন শিক্ষকও

ছয় দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন: শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে ১৬ সদস্যের প্রতিনিধি দল

জুলাই সনদে স্বাক্ষরের অনিশ্চয়তা, সিদ্ধান্তের দায় ড. ইউনূসের ওপর

ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জড়ানো: ট্রাম্পের রহস্যময় মন্তব্য

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচন ঘিরে মতবিরোধ

বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

শেয়ারবাজারে ফের আলোচনায় বেসরকারি কোম্পানির সরাসরি তালিকাভুক্তি