বৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫ | ৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ‘জুলাই গণঅভ্যুত্থান’ ও ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৩, ২০২৫ ৮:৪১ পূর্বাহ্ণ

দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজকে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান’ দিবস এবং ১৬ জুলাই ‘জুলাই শহীদ’ দিবস উদযাপনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বৃহস্পতিবার অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে। এ সংক্রান্ত চিঠি ইতোমধ্যে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে যে, সরকার প্রতি বছর ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে এবং এই দিনটিকে সাধারণ ছুটিসহ জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়াও, সরকার প্রতি বছর ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে এবং এই তারিখকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

উল্লেখ্য, গতকাল (বুধবার) মন্ত্রিপরিষদ বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এই দুটি দিবসকে যথাক্রমে সাধারণ ছুটিসহ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ এবং ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়।

সর্বশেষ - জাতীয়

যুক্তরাষ্ট্রে বিমানের যান্ত্রিক ত্রুটি: ক্রুসহ ১৬৬ যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা

ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

সারাদেশে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৬৭৩: পুলিশ সদর দপ্তর

মিটফোর্ডে নৃশংস খুনের পর র‍্যাবের অভিযান জোরদার, গ্রেফতার কয়েকজন

অপ্রয়োজনীয় কথা না বলার অঙ্গীকার করে ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন

ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

ফখরুল: গণতন্ত্র ফেরানোর একমাত্র পথ সুষ্ঠু নির্বাচন

স্বৈরাচার পতনের দিন স্মরণে তারেক রহমানের বক্তব্য

সরকার কতটা নিরপেক্ষ, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি

“অন্তর্বর্তী সরকারকে অতিরিক্ত সময় দেওয়া দেশের জন্য ক্ষতিকর” — আন্দালিব রহমান পার্থ