রবিবার , ১৭ আগস্ট ২০২৫ | ১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

দীর্ঘ বিরতির পর ফিরছে ‘নতুন কুঁড়ি’, শুরু হলো রেজিস্ট্রেশন কার্যক্রম

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৭, ২০২৫ ২:৫০ অপরাহ্ণ

দীর্ঘদিনের অপেক্ষার পর আবারও পর্দায় ফিরছে শিশু ও কিশোরদের প্রতিভা বিকাশের জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’। ২০২৫ সালের জন্য অংশগ্রহণকারীদের নিবন্ধন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে রোববার বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে। উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, “শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে শিশু-কিশোরদের সুযোগ দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ।”

তিনি আরও যোগ করেন, এই প্রতিযোগিতা থেকে উঠে আসবে নতুন প্রজন্মের শিল্পী ও সংস্কৃতিকর্মীরা, যারা ভবিষ্যতে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিটিভি জানিয়েছে, আগ্রহী প্রতিযোগীরা ৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। দেশব্যাপী ১৯টি অঞ্চলে বিভক্ত হয়ে হবে প্রাথমিক বাছাইপর্ব, যার সফল প্রতিযোগীরাই অংশ নেবেন মূল আয়োজনে।

অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বয়সভিত্তিক দুটি বিভাগ নির্ধারণ করা হয়েছে—

  • ‘ক’ বিভাগ: ৬-১০ বছর
  • ‘খ’ বিভাগ: ১১-১৫ বছর

প্রতিযোগিতার বিষয়গুলোর মধ্যে রয়েছে একক ও দলীয় অভিনয়, নৃত্য, সংগীত, আবৃত্তি, চিত্রাঙ্কন ও গল্প বলা।

উল্লেখ্য, ১৯৭৬ সালে মোস্তফা মনোয়ারের প্রযোজনায় শুরু হওয়া ‘নতুন কুঁড়ি’ ২০০৬ সাল পর্যন্ত নিয়মিত সম্প্রচারিত হয়েছিল। এই দীর্ঘ সময়জুড়ে অনুষ্ঠানটি দেশে বহু খ্যাতিমান শিল্পী সৃষ্টি করেছে, যারা আজ টেলিভিশন, চলচ্চিত্র ও সংগীতাঙ্গনে সুপরিচিত মুখ।

তবে আর্থিক সংকট ও সময়ের প্রতিকূলতার কারণে অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায়। ২০২০ সালে পুনরায় শুরু করার পরিকল্পনা থাকলেও কোভিড-১৯ মহামারি তা বাধাগ্রস্ত করে।

এবার নতুন উদ্যোগে আবারও প্রাণ ফিরে পাচ্ছে ‘নতুন কুঁড়ি’, যা আগামী প্রজন্মের সৃজনশীলতা বিকাশে রাখবে ইতিবাচক প্রভাব।

সর্বশেষ - শিক্ষা

তারেক রহমান: রাষ্ট্রসুরক্ষার জন্য আধুনিক শিক্ষা ব্যবস্থা জরুরি

আজ বিকেলে ক্রিকেটারদের সঙ্গে বসবেন আসিফ নজরুলনিরাপত্তা সংকটের কারণে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, এই সিদ্ধান্ত তারা জানিয়েছে আগেই। কাল আইসিসিও জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে বাংলাদেশকে। বিসিবির সভাপতি আমিনুল ইসলামকে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য এক দিন সময় দিয়েছে আইসিসি। আমিনুল বলেছেন, তিনি আছেন ‘মিরাকলের’ আশায়। এর মধ্যেই আজ বৃহস্পতিবার (২২শে জানুয়ারি) দুপুর তিনটায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটাররা সেখানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে একটি সূত্র। জানা গেছে, ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে কোন পরিস্থিতিতে নেওয়া হয়েছে তা সরকারের পক্ষ থেকে ক্রিকেটারদের জানানো হবে। তাদের সঙ্গে আলোচনা হবে পরবর্তী পদক্ষেপ নিয়েও। উগ্রবাদীদের হুমকিতে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর সরকারের নির্দেশে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। এ নিয়ে দুই দফায় অনলাইন ও সরাসরি আইসিসির সঙ্গে বৈঠক করে তারা। তবে শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে চাওয়ার অবস্থান থেকে সরে আসেনি বিসিবি।

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসছে আমদানি উন্মুক্তকরণ

ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক

হানিফ সংকেতের কণ্ঠ নকল করে ভুয়া বিজ্ঞাপন, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

শান্তি ও সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান ড. মঈন খানের

জাকসু নির্বাচনের ফল ঘোষণা আজ দুপুরে

জনগণের অর্থের প্রতিটি পয়সা সঠিকভাবে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ছাত্রজীবনের রাজনীতি সরকারি দায়িত্বে প্রভাব ফেলতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী