বুধবার , ১৬ জুলাই ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. ভিডিও

গোপালগঞ্জে ইউএনও’র গাড়ি বহরে হামলা ও ভাঙচুর: উত্তপ্ত পরিস্থিতি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৬, ২০২৫ ১০:১৫ পূর্বাহ্ণ

গোপালগঞ্জ সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসানের গাড়ি বহরে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এই হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন ইউএনও।

ইউএনও এম রকিবুল হাসান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা বানচালের উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। তিনি জানান, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকরা প্রথমে পুলিশের ওপর হামলা করে, এরপর তার গাড়ি বহরে হামলা ও ভাঙচুর চালায়। জাতীয় নাগরিক পার্টির আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রা ও পথসভা করার কথা রয়েছে।

প্রসঙ্গত, আজ সকালেই গোপালগঞ্জ সদরের উলপুর এলাকায় পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে, যার জন্যও ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করা হচ্ছে। এসব ঘটনায় গোপালগঞ্জে এক উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

সর্বশেষ - জাতীয়

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে রেড নোটিশ চেয়ে দুদকের আবেদন

ইরানের বিরুদ্ধে তেলবাহী জাহাজ ছিনতাইয়ের অভিযোগ

সশস্ত্র বাহিনী কেনাকাটায় তারিক সিদ্দিকের দুর্নীতির অভিযোগ

রংপুরে ৪ হত্যাকাণ্ড: নির্মমতার বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন পুলিশ কমিশনার

কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার : মাহদী আমিন

এনবিআর কার্যালয়ে অলিখিত নিষেধাজ্ঞা, আন্দোলনকারীদের ক্ষোভ

আপনাদের ভালোবাসা-সংহতি আমাদের সান্ত্বনা ও শক্তি জুগিয়েছে: তারেক রহমান

১০ দফা দাবিতে সারা দেশে পেট্রলপাম্প বন্ধ

তারেক রহমানের সংবর্ধনা সমাবেশ ঘিরে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি

রমজানের আগেই হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন