মঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

সারাদেশে ‘বিশেষ সতর্কতা’ জারি: ডিএমপি’র ব্যাখ্যা, ৮ আগস্ট পর্যন্ত বহাল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৯, ২০২৫ ৪:০৫ অপরাহ্ণ

দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) জারি করা চিঠি নিয়ে মুখ খুলেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নজরুল ইসলাম। তিনি এই চিঠিকে কোনো গোয়েন্দা রিপোর্ট না বলে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষিতে একটি ‘সতর্কতামূলক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছেন।

মঙ্গলবার (২৯ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নজরুল ইসলাম বলেন, “এসবি’র কাছে কিছু গোয়েন্দা তথ্য থাকতে পারে। সেই তথ্যের ভিত্তিতেই তারা অধিকতর সতর্কতার জন্য বিষয়টি আগেভাগে জানিয়েছে।”

তিনি নিশ্চিত করেন, একটি রাজনৈতিক দল দেশজুড়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে পারে—এমন আশঙ্কায় আজ (মঙ্গলবার) রাজধানীসহ সারাদেশে ‘বিশেষ সতর্কতা’ জারি করা হয়েছে, যা আগামী ৮ আগস্ট পর্যন্ত বহাল থাকবে। এই সময়ের মধ্যে রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলেও তিনি জানান।

নজরুল ইসলাম বলেন, “কোনো নির্দিষ্ট এলাকায় হামলার বিষয়ে আগাম বলা সম্ভব নয়। তবে যদি কোনো এলাকার নাম উল্লেখ থাকে, তবে সেখানে বাড়তি গুরুত্ব দেওয়া হয়। সবকিছুই সম্ভাবনার ভিত্তিতে, এবং সেই অনুযায়ীই পুলিশ প্রস্তুতি নেয়।”

তিনি আরও উল্লেখ করেন যে, গত এক বছর ধরে ফেসবুক-ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উসকানিমূলক কার্যক্রম চলছে, যা পুলিশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি জানান, “কয়েক দফা হরতাল ডাকা হলেও বাস্তবে তার খুব বেশি প্রভাব পড়েনি, বরং হরতালের দিনগুলোতে যানজট বেশি দেখা গেছে।”

জুলাই মাসে বিভিন্ন রাজনৈতিক দলের বর্ষপূর্তি কর্মসূচি ঘোষণার বিষয়ে তিনি বলেন, বিগত সরকারের নেতাকর্মীরা মাঠে নামবেন কিনা—এ বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য নেই।

সর্বশেষ - জাতীয়

চৌদ্দগ্রামে শহীদ বুদ্ধিজীবী দিবসে জামায়াতের আলোচনা সভা

তুর্কি ড্রোনের বিস্ময়কর সাফল্যে বদলে গেল আকাশযুদ্ধের মোড়

নির্বাচন পিছিয়ে গেলে অনিশ্চিত হবে দেশের ভবিষ্যৎ: দুদু

গাজা ও লেবাননে ইসরায়েলি হামলার সবশেষ অবস্থা

উন্নয়ন হবে মূল লক্ষ্য : মির্জা ফখরুল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-৩ গঠনের ইঙ্গিত আইন উপদেষ্টার

এনসিপির নিবন্ধন নেই, কোন ক্রাইটেরিয়ায় তারা বড় দল?

আন্তর্জাতিক বিধি মেনে শেখ হাসিনাকে ফেরানোর সুযোগ আছে: পররাষ্ট্র মন্ত্রণালয়

সংস্কার সম্পন্ন হলে এপ্রিলে নির্বাচন নিয়ে আপত্তি নেই: সারজিস আলম

গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কারে এখনো ঐকমত্য হয়নি: আলী রীয়াজ