শনিবার , ৯ আগস্ট ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

কাল থেকে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি শুরু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৯, ২০২৫ ১২:৪৯ অপরাহ্ণ

টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের জন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি, আগামী রবিবার থেকে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি শুরু হচ্ছে।

টিসিবির উপ-পরিচালক মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত (শুক্রবার ব্যতীত) ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, কুমিল্লাসহ বিভিন্ন জেলায় মোট ৬০টি ভ্রাম্যমাণ ট্রাক দিয়ে দৈনিক ট্রাক প্রতি ৫০০ জন সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে ভোজ্যতেল, চিনি ও মশুর ডাল বিক্রি করা হবে।

প্রতি ভোক্তার জন্য ভোজ্যতেল ২ লিটার ২৩৫ টাকা, চিনি ১ কেজি ৮০ টাকা এবং মশুর ডাল ২ কেজি ১৪০ টাকায় বিক্রি হবে।

স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের জন্য বিক্রির মূল্য আগের মতোই থাকবে। যে কেউ ভ্রাম্যমাণ ট্রাক থেকে পণ্য ক্রয় করতে পারবেন।

সর্বশেষ - জাতীয়

ভালুকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মানবাধিকার লঙ্ঘনকারীদের বিচার নিশ্চিত করার প্রত্যয় প্রধান উপদেষ্টার

মস্কো শিগগিরই যুদ্ধবিরতির পরিকল্পনা দেবে বলে আশা করছে ওয়াশিংটন

বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব

ড. ইউনূসের পদত্যাগের খবরে দেশজুড়ে আলোড়ন: দলগুলো চায় নির্বাচনের রোডম্যাপ

প্রকৌশলীদের দাবিতে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ভয়াবহতা: নেতানিয়াহুর প্রতিক্রিয়া

সরকার কাউকে গুম করেনি, ভবিষ্যতেও কাউকে করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

এনবিআর কর্মকর্তাদের প্রতি সরকারের কঠোর হুঁশিয়ারি: কর্মস্থলে ফেরার নির্দেশ

ডাকসু নির্বাচনে সম্পাদকীয় ৯ পদে জয় শিবির-সমর্থিতদের