শুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

জাকসু নির্বাচন থেকে কমিশনারের পদত্যাগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১২, ২০২৫ ৩:২৬ অপরাহ্ণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের নির্বাচন কমিশনার অধ্যাপক মাফরুহী সাত্তার পদত্যাগ করেছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

অধ্যাপক মাফরুহী অভিযোগ করেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। তিনি বলেন, “আমি যাতে পদত্যাগ না করি, সে জন্য গতকাল থেকেই আমার ওপর চাপ ছিল। তবুও আমি নৈতিক অবস্থান থেকে পদত্যাগ করছি।”

এদিকে, বৃহস্পতিবার অনুষ্ঠিত জাকসু নির্বাচনে হল সংসদের ভোট গণনা শেষ হলেও এখনো কেন্দ্রীয় সংসদের গণনা চলছে
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান জানিয়েছেন, গণনার গতি বাড়াতে পোলিং অফিসার বৃদ্ধি করা হয়েছে এবং রাতের মধ্যেই ফল প্রকাশের আশা করা হচ্ছে।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১,৭৪৩ জন, যার মধ্যে ৬৭-৬৮ শতাংশ ভোট পড়েছে
কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যেখানে ভিপি পদে ৯ জন ও জিএস পদে ৮ জন ছিলেন।

তবে ছাত্রীদের ১০টি হলের ১৫০টি পদের মধ্যে ৫৯টিতে কোনো প্রার্থী ছিলেন না, এবং মাত্র ২৪টি পদে ভোট গ্রহণ হয়।
এ ছাড়া ২১টি হলের মধ্যে ২টি হলে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, ছাত্রদল মনোনীত প্যানেলসহ পাঁচটি প্যানেল নির্বাচনের আগে থেকেই ভোট বর্জন করে।

সর্বশেষ - জাতীয়