বুধবার , ৮ অক্টোবর ২০২৫ | ১৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. ভিডিও

সাজার মেয়াদ শেষ, তবুও মুক্তি নেই ১৪৭ বিদেশি বন্দির

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৮, ২০২৫ ৩:২৩ পূর্বাহ্ণ

সাজার মেয়াদ শেষ হলেও দেশের বিভিন্ন কারাগারে এখনো বন্দি রয়েছেন ১৪৭ জন বিদেশি নাগরিক। এর মধ্যে ১৪৫ জন ভারতীয়, বাকি দুইজন পাকিস্তান ও নাইজেরিয়ার নাগরিক। ভারতীয় বন্দিদের সাজার মেয়াদ শেষ হয়েছে প্রায় দুই বছর আগে, তবে নিজ দেশ থেকে যথাযথ সাড়া না পাওয়ায় তাদের ফেরত পাঠানো সম্ভব হয়নি বলে জানিয়েছে কারা সূত্র।

সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত উল ফরহাদ বলেন, “সাজার মেয়াদ শেষ হলে দূতাবাসগুলোকে জানানো হয়। কিন্তু তারা যদি নাগরিকদের স্বীকৃতি না দেয়, তবে মুক্তি দেওয়া যায় না। এতে বিদেশি বন্দিরা বাংলাদেশের জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছে।”

সূত্র জানায়, এসব বন্দিরা মূলত মাদক চোরাচালান, প্রতারণা ও অবৈধ অনুপ্রবেশ-এর অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। সাজা ছিল ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত। তারা বর্তমানে কক্সবাজার, কুমিল্লা, ঢাকা, কাশিমপুর, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও যশোর কারাগারে রয়েছেন।

এদের মধ্যে ২০২১ সালে পদ্মা সেতু এলাকা থেকে ১৬ ভারতীয় নাগরিক গ্রেপ্তার হন, যাদের কারও কাছেই বৈধ কাগজপত্র ছিল না। একইভাবে ২০১৭ থেকে বিভিন্ন সময়ে পদ্মা সেতু এলাকার জাজিরা ও শিবচর থানা পুলিশ আরও ১৫ জন ভারতীয়কে আটক করেছিল।

কারা কর্মকর্তারা বলছেন, দূতাবাসগুলোর সহযোগিতা না পেলে এই বন্দিদের মুক্তি বা প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব নয়।

সর্বশেষ - জাতীয়

থাইল্যান্ডে বিমসটেক সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়ছেন প্রধান উপদেষ্টা

হাই পারফরম্যান্স সেন্টারই তামিমের সবচেয়ে বড় স্বপ্ন

এটিএম আজহারের আপিল শুনানি আগামী ৬ মে

প্রতারকের জালে কোটি ডলার খুইয়ে বিস্মিত মেক্সিকান ধনকুবের

ইরাকের তেলক্ষেত্রে পাইপলাইন বিস্ফোরণে দুই শ্রমিকের মৃত্যু

গভীর নিম্নচাপের প্রভাবে বিপর্যস্ত জনজীবন: জলোচ্ছ্বাস, বন্যা ও যোগাযোগ বন্ধ

দুর্ঘটনার পর পূর্ণরূপে চালু মেট্রোরেল

মাইলস্টোন বিমান দুর্ঘটনায় যুক্তরাজ্যের বিশেষ মেডিকেল টিম ঢাকায়

ওমানে সড়ক দুর্ঘটনায় ৮ প্রবাসী বাংলাদেশি নিহত

ফেনীতে নদীর পানি বৃদ্ধিতে বাঁধ ভেঙে ৩০ গ্রামের মানুষ পানিবন্দি