বুধবার , ২৯ জুলাই ২০২৬ | ১৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

ক্লিনিং থেকে পরিবহন, সবখানেই অব্যবস্থাপনা: সাদিক কায়েম

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৯, ২০২৬ ২:১৬ অপরাহ্ণ

সঠিক পরিকল্পনার অভাব রাজধানীর বিভিন্ন সংকটের মূল কারণ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, ঢাকার নগরকেন্দ্রিক পুরো ব্যবস্থাপনাই অব্যবস্থাপনার মধ্যে রয়েছে এবং এটিকে এমনভাবে ঢেলে সাজানো দরকার, যাতে সমস্যাগুলোর সমাধান করা যায়।

সম্প্রতি এশিয়া পোস্টের আলাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সাদিক কায়েম বলেন, ঢাকায় দীর্ঘদিনের অনেক নগরকেন্দ্রিক সংকট রয়েছে। পুরো ব্যবস্থাপনাই অব্যবস্থাপনার মধ্যে আছে। এখানে কোনো ধরনের পরিকল্পনা নেই। এটিকে এমনভাবে ঢেলে সাজানো দরকার, যার মাধ্যমে প্রতিটি সমস্যার সমাধান করা সম্ভব হবে। ঢাকার প্রায় প্রতিটি জায়গাতেই প্রকট সংকট রয়েছে। কোনো সঠিক পরিকল্পনা নেই।

তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রম থেকে শুরু করে গণপরিবহন, বাসাবাড়ির নির্মাণ, ভাড়া নির্ধারণ এবং উন্নয়ন প্রকল্প, সব ক্ষেত্রেই সঠিক ব্যবস্থাপনার অভাব রয়েছে। নগরটিকে একটি সমন্বিত পরিকল্পনার আওতায় আনতে হবে।

ডাকসুর এই ভিপি বলেন, পরিকল্পনাবিদদের সম্পৃক্ত করে কাজ করলে রাজধানীর দীর্ঘদিনের সমস্যাগুলোর কার্যকর সমাধান সম্ভব। তাঁর মতে, সুশৃঙ্খল ও পরিকল্পিত নগর ব্যবস্থাপনার মাধ্যমেই ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা যেতে পারে।

সর্বশেষ - জাতীয়