বুধবার , ১৫ অক্টোবর ২০২৫ | ১৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে ১১১ জনকে নিয়োগ দিল সরকার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৫, ২০২৫ ৪:২৫ অপরাহ্ণ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে অস্থায়ী ভিত্তিতে ১১১ জনকে নিয়োগ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বুধবার বিদ্যালয়-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেন উপসচিব ডা. ফাহিম ইকবাল জাগীরদার।

নিয়োগপ্রাপ্তরা ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদস্বল্পতার কারণে ক্যাডার পদে সুযোগ পাননি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৪ সালের স্মারক অনুযায়ী তাদের অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

তারা দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে, প্রধান শিক্ষক (প্রশিক্ষণবিহীন) হিসেবে, গ্রেড-১২ (১১,৩০০–২৭,৩০০ টাকা) বেতন স্কেলে চাকরি পাবেন।

প্রথম দুই বছর শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে। এ সময় সন্তোষজনক কর্মদক্ষতা প্রদর্শন করলে চাকরি স্থায়ী করা হবে। চার বছরের মধ্যে প্রাথমিক শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণ (বিটিপিটি) সম্পন্ন করতে হবে।

নিয়োগপ্রাপ্তদের ১০ নভেম্বরের মধ্যে কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে নিয়োগ আদেশ বাতিল হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছুটির তারিখ পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফিস্টের খাবার খেয়ে শিক্ষার্থী অসুস্থ

ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি নিহত

থাইল্যান্ডের ‘ভূতের শব্দে’ সীমান্তে উত্তেজনা

বিমান চলাচলের পথেই কেনো মাইলস্টোন স্কুল?

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে এয়ারবাসের নির্বাহী ভাইস প্রেসিডেন্টের বৈঠক

ক্ষমতায় গেলে সেবক হবো, দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে: ডা. শফিকুর রহমান

ঢাকায় সকালে তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস

সাবেক আইজিপি বেনজীরের মার্কিন ও মালয়েশিয়ার সম্পদ ক্রোক-ফ্রিজের নির্দেশ আদালতের

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি