শুক্রবার , ২৪ অক্টোবর ২০২৫ | ১৭ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

চলতি মাসেই ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৪, ২০২৫ ১১:৩৫ পূর্বাহ্ণ

চলতি মাসের মধ্যেই ২০০ আসনে একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেবে বিএনপি বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শুক্রবার রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

সালাহউদ্দিন বলেন, “প্রত্যেক আসনে একাধিক যোগ্য প্রার্থী রয়েছেন। তবে শরিকদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে। যারা মনোনয়ন পাবেন না, তাদের অন্যভাবে মূল্যায়নের সুযোগ থাকবে।”

আরপিও সংশোধনের বিষয়ে তিনি বলেন, “কিছু ধারায় আমরা সম্মত ছিলাম, কিন্তু ২০(১) উপধারা পরিবর্তনের ফলে ছোট দলগুলো জোটবদ্ধ হতে নিরুৎসাহিত হবে। এতে গণতন্ত্র ও বহুদলীয় রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে।”

তিনি আরও জানান, বিএনপি আরপিও সংশোধনের বিষয়ে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক চিঠি দেবে। পাশাপাশি, নির্বাচনে একক প্রার্থী থাকা আসনে ‘না’ ভোটে অংশ নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে দলটি।

সালাহউদ্দিন বলেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শরিকদের সঙ্গে নিয়ে ৩১ দফা বাস্তবায়নে কাজ করছে বিএনপি। সরকার গঠনের ক্ষেত্রেও শরিকদের যথাযথ গুরুত্ব ও আসন ছাড়ের পরিকল্পনা রয়েছে

সর্বশেষ - জাতীয়