যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে অস্ত্রসহ আতাউর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার ভোররাতে ২১ বিজিবির দৌলতপুর বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। আটক আতাউর রহমান দৌলতপুর উত্তরপাড়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, সুবেদার মো. ফখরুল ইসলামের নেতৃত্বে টহলদলটি দৌলতপুর উত্তরপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ধান রাখার একটি গোলাঘর তল্লাশি করে একটি দেশি পিস্তল উদ্ধার করা হয়।
পরে আতাউর রহমানকে অস্ত্রসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে, বলে নিশ্চিত করেছে বিজিবি।



















