মঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫ | ১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

স্পেনে তীব্র গরমে দুই সপ্তাহে প্রাণহানি সহস্রাধিক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৯, ২০২৫ ৪:২৮ অপরাহ্ণ

স্পেনে চলমান তাপপ্রবাহে গত ১৬ দিনে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান কার্লোস তৃতীয় ইনস্টিটিউট।

সোমবার প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ৩ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত অস্বাভাবিকভাবে ১ হাজার ১৪৯ জনের মৃত্যু ঘটেছে। এ মৃত্যুগুলো প্রচণ্ড গরমের সঙ্গেই সম্পর্কিত হতে পারে বলে ধারণা করছে প্রতিষ্ঠানটি।

এই তথ্য এসেছে স্পেনের মর্টালিটি মনিটরিং সিস্টেম (মোমো) থেকে, যেখানে মৃত্যুর সংখ্যা ঐতিহাসিক তথ্যের সঙ্গে তুলনা করা হয়েছে। পাশাপাশি জাতীয় আবহাওয়া দপ্তর (এএমইটি) এর তাপমাত্রার তথ্য ও অন্যান্য কারণও বিশ্লেষণ করা হয়েছে।

এর আগে জুলাই মাসে একই সংস্থা জানিয়েছিল, তাপপ্রবাহের কারণে অন্তত এক হাজার ৬০ জনের মৃত্যু হয়েছে। গত বছরের তুলনায় এ সংখ্যা প্রায় ৫৭ শতাংশ বেশি।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপসহ বিশ্বের নানা অঞ্চলে তাপপ্রবাহের মাত্রা ও ঘনত্ব বেড়ে যাচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে উঠছে।

সর্বশেষ - জাতীয়

যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের চারজন

মধ্যপ্রাচ্যে ৬ জুন হতে পারে ঈদুল আজহা

ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ‘পূর্ণ শক্তি’ দিয়ে হামলা অব্যাহত থাকবে

রাজধানীসহ দেশে ৫.৯ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল আসাম

জোহরান মামদানির ইসলামফোবিয়ার বিরুদ্ধে আবেগঘন বক্তব্য

মিরপুরে প্রকাশ্য দিবালোকে গুলি করে ২২ লাখ টাকা ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

জিয়াউর রহমানের মাজারে বেগম জিয়ার শ্রদ্ধা ও দোয়া প্রার্থনা

রাজধানীতে বৃষ্টি, অফিস যাত্রীদের দুর্ভোগ

ডিআরইউ থেকে আটক লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

পুলিশের অধস্তন ফোর্সের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হবে; স্বরাষ্ট্র উপদেষ্টা