বুধবার , ১ অক্টোবর ২০২৫ | ৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

প্রধান শিক্ষক নিয়োগে নিয়ন্ত্রণ হারাচ্ছে গভর্নিং বডি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১, ২০২৫ ২:৫০ পূর্বাহ্ণ

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগের ক্ষমতা আর থাকছে না পরিচালনা পর্ষদ বা ম্যানেজিং কমিটির হাতে। এবার থেকে এসব পদে নিয়োগ সুপারিশ প্রক্রিয়া সরকারের তদারকিতেই পরিচালিত হবে।

মঙ্গলবার সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান আমিনুল ইসলাম। তিনি বলেন, আগে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগের দায়িত্ব ছিল গভর্নিং বডির হাতে। এখন এ পদগুলোতে সরকার নিয়োগ দেবে।

শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে, যা ঠিক করবে কোন প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হবে এবং দায়িত্বে থাকবে কোন সংস্থা। কমিটিতে শিক্ষা মন্ত্রণালয়, এনটিআরসিএ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধিরা রয়েছেন।

আমিনুল ইসলাম জানান, এ কমিটি নীতিমালা প্রণয়ন না করা পর্যন্ত প্রধান ও সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে।

এর আগে, সোমবার প্রকাশিত এক পরিপত্রে বেসরকারি স্কুল–কলেজের কর্মচারী নিয়োগ সুপারিশ প্রক্রিয়ায় গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির পরিবর্তে ডিসিদের দায়িত্ব দেয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

সর্বশেষ - জাতীয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের পদ অবনমন, সব কাজ থেকে ৫ বছরের অব্যাহতি

ক্ষমতায় গেলে সেবক হবো, দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে: ডা. শফিকুর রহমান

ইনকিলাব মঞ্চে পুলিশের সংঘর্ষ নিয়ে প্রশ্ন তুললেন ড. মিজানুর রহমান আজহারি

জাকসু নির্বাচনে ভোট গণনা থেকে সরে দাঁড়ালেন রিটার্নিং কর্মকর্তা

রাজধানীর শাজাহানপুরে ছুরিকাঘাতে নারী আহত

প্রিয়াঙ্কা গান্ধীর ক্ষোভ: “নেতানিয়াহু একটি জাতিকে ধ্বংস করছেন, ভারত তাকে সমর্থন ও উৎসাহও দিচ্ছে”

ডাকসু নির্বাচন গণতন্ত্রের বড় পদক্ষেপ: আসিফ নজরুল

খামেনির সরাসরি হুমকি: যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি

আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

জুলাই সনদ গুম করে ফেলেছে বিএনপি : নাসীরুদ্দীন পাটওয়ারী