বৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬ | ১৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

বিএনপির পদধারী নেতা দেলুর বিরুদ্ধেও বৈষম্যবিরোধী মামলা!

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২, ২০২৬ ১:২৪ অপরাহ্ণ

বিএনপির পদধারী নেতা দেলুর বিরুদ্ধেও বৈষম্যবিরোধী মামলা!

 

নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন বিএনপির পদধারী নেতা দেলোয়ার হোসেন দেলু তার বিরুদ্ধে দায়ের হওয়া বৈষম্যবিরোধী মামলাকে উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিক হয়রানিমূলক বলে দাবি করেছেন। তিনি অভিযোগ করেন, সম্প্রতি ফতুল্লা থানা কৃষকদলের আহ্বায়ক জুয়েল আরমানের বিরুদ্ধে অপহরণ ও বলপূর্বক অর্থ আদায়ের অভিযোগ এনে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করার পর পুরোনো মামলার বিষয়টি নতুন করে সামনে এনে তাকে হয়রানি করা হচ্ছে।

জানা যায়, দেলোয়ার হোসেন দেলু কুতুবপুর ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ড কমিটির ৩৭ নম্বর সদস্য। ২০২৩ সালে কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের অনুমোদিত কমিটিতে তিনি স্থান পান। দলীয় নেতাকর্মীদের দাবি, বিএনপির দুঃসময়ে সক্রিয় ভূমিকা ও আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণের স্বীকৃতি হিসেবেই তিনি কমিটিতে দায়িত্ব পান।

স্থানীয় বিএনপির একাধিক নেতার ভাষ্য, আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক চাপ উপেক্ষা করে দেলু দলীয় কার্যক্রমে সক্রিয় ছিলেন। বর্তমানে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাকে কেন্দ্র করে তাকে আওয়ামী লীগের সহযোগী হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা তারা ষড়যন্ত্রমূলক বলে মনে করছেন।

দেলুর দাবি, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিষয়ে তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করেছেন। পাশাপাশি জুয়েল আরমানের বিরুদ্ধে অভিযোগ করার পর থেকে তিনি নিয়মিত হুমকি-ধমকির মুখে রয়েছেন এবং নিরাপত্তাহীনতার কারণে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন বলেও জানান।

দেলোয়ার হোসেন দেলু বলেন, “আমি বিএনপির একজন পদধারী নেতা। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই আমার বিরুদ্ধে বৈষম্যবিরোধী মামলা দেওয়া হয়েছে। প্রায় দুই বছর পর সেই বিষয়টি আবার সামনে এনে প্রকৃত অপরাধীদের দায় আড়াল করার চেষ্টা চলছে। আমি এই অন্যায়ের সুষ্ঠু বিচার চাই।”

সর্বশেষ - জাতীয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৩ কিলোমিটার যানজট: ঈদযাত্রায় দুর্ভোগ

ঈদ ছুটিতেও শুল্ক স্টেশন খোলা, সচল থাকবে কাস্টম হাউস

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে শুল্ক কমানোর দাবি বিজিএমইএ’র

গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সারাদেশে বিএনপি’র দোয়া ও মৌন মিছিল

দেশজুড়ে অগ্নিকাণ্ড তদন্তে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে কমিটি

সংস্কারের কলা দেখাচ্ছেন প্রধান উপদেষ্টা-সালাহউদ্দিন আহমেদ

মার্চে সড়কে প্রাণ গেছে ৫৩২ জনের

কাজাখস্তানকে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ হকি দল

জামায়াতের প্রতিনিধিদল আজ বৈঠকে বসছে প্রধান উপদেষ্টার সঙ্গে

খালেদা জিয়ার লন্ডন যাওয়া পেছাল, নতুন তারিখ নির্ধারণ