সোমবার , ৯ জুন ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

জামায়াত আমীরের কণ্ঠে প্রবাসীদের ভোটাধিকার ও আগামী নির্বাচন ভাবনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৯, ২০২৫ ২:০৩ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। সোমবার (৯ জুন) বড়লেখা উপজেলা জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রবাসীদের রেমিট্যান্স যোদ্ধা বলা হবে, অথচ তাদের ভোটাধিকার থাকবে না, এটা গ্রহণযোগ্য নয়। তিনি দেশে বা বিদেশে থেকে স্বচ্ছ ও স্বাচ্ছন্দ্যে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।

দলটির আমীর বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে বলেন, গত সাড়ে ১৫ বছর ধরে যারা জাতির ওপর জুলুম চালিয়েছে, তারা এখনও তা অব্যাহত রেখেছে। তাদের কর্মকাণ্ডের মাধ্যমে জাতি অস্থির হয়ে আছে। তিনি বলেন, এতো কিছুর পরও তারা অনুতপ্ত বা লজ্জিত নয়।

ডা. শফিকুর রহমান সেনাবাহিনীকে জনগণের পাশে থাকার আহ্বান জানিয়ে বলেন, সেনাবাহিনী কোনো দল বা পক্ষের নয়, তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রহরী এবং আমাদের অহংকার।

যুবকদের ভূমিকার প্রশংসা করে জামায়াত আমীর বলেন, তাদের নেতৃত্বেই বাংলাদেশ পরিবর্তিত হবে। বিগত সাড়ে ১৫ বছর ধরে তারা ভোট দিতে পারেননি, তবে আগামী নির্বাচনে যাদের বয়স ১৮ হবে, তাদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য তিনি সরকারের প্রতি অনুরোধ জানান। তিনি সতর্ক করে বলেন, এবারের ভোটে কোনো ‘কালো শক্তি’ বাধা দিতে এলে যুবকদের নেতৃত্বে তা প্রতিহত করা হবে।

আগামী নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমীর প্রধান উপদেষ্টার কথায় আস্থা প্রকাশ করে বলেন, তিনি এপ্রিলের মাঝামাঝি নির্বাচন দেওয়ার কথা বলেছেন। তিনি যেন তার কথা রাখেন। রমজানের আগে নির্বাচন ভালো হতো উল্লেখ করে তিনি বলেন, যদি একান্তই পেছানো হয়, তবে তা যেন এপ্রিল মাস অতিক্রম না করে। তিনি সুষ্ঠু নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা দাবি করেন।

শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে জামায়াত আমীর বলেন, বাংলাদেশের পচা শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে, কারণ এটি নৈতিক চরিত্রের অধিকারী বানায় না এবং চাকরির নিশ্চয়তা দেয় না। জামায়াত ক্ষমতায় এলে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে এবং শিক্ষিত কেউ বেকার থাকবে না।

বড়লেখা উপজেলা জামায়াতের আমীর এমদাদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল বাছিতের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর জামায়াতের আমীর মো. ফখরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ - জাতীয়

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে রেড নোটিশ চেয়ে দুদকের আবেদন

৮০ শতাংশ প্রজেক্টে কোনো সমীক্ষা নেই : সমাজকল্যাণ উপদেষ্টা

ভাষা আন্দোলনের ডাক মমতার

ভারতের নতুন নিষেধাজ্ঞায় বাংলাদেশ থেকে পাটপণ্য আমদানিতে বাধা

ঈদুল ফিতরেও বন্ধ থাকতে পারে আল-আকসা, উদ্বেগ বাড়ছে মুসলিম বিশ্বে

যুক্তরাষ্ট্রের মিশিগানে ওয়ালমার্টে ছুরিকাঘাত: আহত অন্তত ১১, সন্দেহভাজন আটক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে উভয় পক্ষকেই কিছু ভূখণ্ড ছাড় দিতে হতে পারে

কুয়ালালামপুর বিমানবন্দরে হাজারো শ্রমিকের দুর্ভোগ

শাহজালাল বিমানবন্দরের কার্গোতে আগুন নিয়ন্ত্রণে রোবট ব্যবহার

ইশরাকের শপথ: বুধবার চূড়ান্ত সিদ্ধান্ত