শনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

টঙ্গীবাড়িতে বিষাক্ত মদপানে প্রাণহানি বেড়ে ৫

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৬, ২০২৫ ৬:৩৯ পূর্বাহ্ণ

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে পাঁচজন হয়েছে। সর্বশেষ শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাঠাদিয়া গ্রামের রহমতুল্লাহ বেপারী (৬৫) মারা যান। এ ঘটনায় আরও দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত একই গ্রামের বাচ্চু বেপারী (৬৫), ইব্রাহিম মুন্সী (৭০), রহমত উল্লাহ বেপারী (৬৮) এবং মহাকালি ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন ডাক্তার (৬৫) মারা যান।

টঙ্গীবাড়ী থানার ওসি মহিদুল ইসলাম জানান, মৃতদের মধ্যে তিনজন টঙ্গীবাড়ীর বাসিন্দা এবং দুজন পাশের সদর উপজেলার।

সর্বশেষ - শিক্ষা