সোমবার , ১৬ জুন ২০২৫ | ১৯শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

ইরানে ইসরায়েলি হামলায় দুই দিনে নিহত ১২৮, আহত ৯০০

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৬, ২০২৫ ১:৩৭ পূর্বাহ্ণ

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েলের ধারাবাহিক হামলায় মাত্র দুই দিনে অন্তত ১২৮ জন প্রাণ হারিয়েছেন। শুক্রবার ও শনিবার ইরানের বিভিন্ন অঞ্চলে চালানো এসব হামলায় আরও প্রায় ৯০০ জন আহত হয়েছেন বলে খবর দিয়েছে আল জাজিরা।

ইরানি পত্রিকা এতেমাদ ডেইলি জানিয়েছে, আহতদের মধ্যে বহু মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, নিহতদের মধ্যে অন্তত ৪০ জন নারী এবং বেশ কয়েকজন শিশু রয়েছে।

ইসরায়েলি হামলার পর তেহরানসহ বেশ কয়েকটি শহরে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। ইরানি কর্তৃপক্ষ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে।

সর্বশেষ - জাতীয়

গাজায় ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর

তন্বীর সম্মানে ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেলে একটি পদ খালি

ডাকসুর ভিপি নির্বাচিত হয়ে যে বার্তা দিলেন সাদিক কায়েম

উত্তর কোরিয়ার প্রতি সম্মান ও সংলাপের বার্তা লি জে মিয়ংয়ের

এনসিপি ড. ইউনূসের দল, বললেন রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান

জি এম কাদেরের বাড়িতে আগুন ও সেনাসদস্যদের অভিযান নিয়ে প্রশ্ন তুললেন সারজিস আলম

নির্বাচনের আগে জনপ্রশাসন সচিবের চেয়ারে বসতে চাচ্ছেন না কেউ

প্রবাসীদের ভোট নিবন্ধন প্রক্রিয়া শিগগির জানাবে ইসি

বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় প্রধান উপদেষ্টার নিবিড় তদারকি

২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চায় অন্তর্বর্তী সরকার