বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

তারেক রহমানের প্রত্যাবর্তন: নেতাকর্মীদের জন্য ট্রেন রিজার্ভ চায় বিএনপি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৮, ২০২৫ ২:৫০ অপরাহ্ণ

নেতাকর্মীদের ঢাকায় আসার সুবিধার্থে বিশেষ ট্রেন ও বগি রিজার্ভ চেয়েছে বিএনপি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দলের পক্ষে রেল মন্ত্রণালয়কে এই চিঠি পাঠিয়েছেন সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে এই উদ্যোগ নিয়েছে দলটি।

চিঠিতে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে ঢাকায় প্রত্যাবর্তন করবেন। তাকে সংবর্ধনা জানানোর জন্য সারাদেশ থেকে বিপুলসংখ্যক ছাত্র-জনতা ঢাকায় আগমন করবেন। তাদের আগমনের সুবিধার্থে বিএনপির পক্ষ থেকে ২৪ ডিসেম্বর দিবাগত রাতের বিভিন্ন রুটে রেলগাড়ি রিজার্ভ করতে ইচ্ছুক। সরকারি নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট ভাড়া পরিশোধ করা হবে।

 

চিঠিতে কক্সবাজার-ঢাকা, সিলেট-ঢাকা, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা, টাঙ্গাইল-ঢাকা, চাঁপাইনব্বাগঞ্জ-রাজশাহী-ঢাকা, পঞ্চগড়-নিলফামারী-পার্বতীপুর-ঢাকা ও কুড়িগ্রাম-রংপুর-ঢাকা রুটের জন্য ১টি করে স্পেশাল ট্রেন/ অতিরিক্ত বগি রিজার্ভ করার অনুরোধ জানানো হয়েছে।

১৮ বছরের দীর্ঘ নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফিরছেন তারেক রহমান। ওই দিন বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে তাদের বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি ঢাকায় অবতরণ করবে।

এদিকে তারেক রহমানের দেশে ফেরাকে স্মরণীয় করে রাখতে কাজ করছে বিএনপি গঠিত অভ্যর্থনা কমিটি। দলের সিদ্ধান্ত অনুযায়ী তারেক রহমানের দেশে ফেরাটা হবে ঐতিহাসিক। তার দেশে ফেরা স্মরণীয় করে রাখতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন নেতাকর্মীরা।

সর্বশেষ - জাতীয়

বিএফআইইউর সাবেক প্রধান শাহীনুল ইসলাম ও স্ত্রীর দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

চাঁদ দেখা গেছে, সৌদি আরবে কাল ঈদ

আসিফ ও মাহফুজের পদত্যাগ কখন থেকে কার্যকর হবে জানালেন প্রেস সচিব

শেখ হাসিনা, শেখ রেহানা ও জয়সহ ১০০ জনকে আদালতে হাজিরার নির্দেশ, গেজেট প্রকাশ

টানা চতুর্থ দিনের মতো বন্ধ জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট, ভোগান্তিতে রোগীরা

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ক্যাবিনেট ও এমপিদের জোরালো চাপ

নতুন মামলায় আনিসুল-আমুসহ ৮ জন গ্রেফতার

তারেক রহমানের সংবর্ধনা সমাবেশ ঘিরে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি

দ্বিতীয় দফায় রাজনৈতিক ঐকমত্য আলোচনা শুরু

হযরত শাহজালাল বিমানবন্দরে আগুনের সূত্রপাত যেখান থেকে