রবিবার , ১৭ আগস্ট ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

প্রজাতন্ত্রের কর্মচারীদের রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৭, ২০২৫ ২:৩৮ অপরাহ্ণ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের অবশ্যই রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখতে হবে। কোনো অবস্থাতেই তারা রাজনৈতিক দলের অনুসারী বা লেজুড়বৃত্তি করতে পারবেন না।

রবিবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই প্রশিক্ষণ আয়োজন করা হয় বিদেশে বাংলাদেশের মিশনে পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম ও দ্বিতীয় সচিব হিসেবে পদায়নপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কর্মকর্তাদের উদ্দেশে উপদেষ্টা বলেন, “পেশাদারিত্ব, সততা এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দুর্নীতির কোনো স্থান নেই সিভিল সার্ভিসে।” একই সঙ্গে তিনি পাসপোর্ট ও ভিসা সেবায় নিয়োজিত কর্মকর্তাদের জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, “প্রবাসীরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিট্যান্সেই দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত রয়েছে। এ প্রবাসীদের অধিকাংশই শ্রমজীবী মানুষ। তাই বিদেশি মিশনে তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখা অত্যন্ত জরুরি।”

কর্মপরিবেশ উন্নত রাখতে মিশনের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখার পরামর্শ দেন তিনি।

সেই সঙ্গে, দেশের ভাবমূর্তি ও সম্মান অক্ষুণ্ন রাখতে পাসপোর্ট ও ভিসা উইংয়ের কর্মকর্তাদের দায়িত্বশীল আচরণ বজায় রাখার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

সর্বশেষ - জাতীয়

অন্তর্বর্তী সরকারের ‘আখের গোছানো’ নিয়ে সামান্তা শারমিনের ক্ষোভ

ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফর: রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ ও ‘হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ

লালমনিরহাটে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে জালিয়াতির অভিযোগ, জামায়াত নেতার বিরুদ্ধে তদন্ত

জুলাই আন্দোলনকারীদের পাইকারিভাবে দায়মুক্তি দেয়ার বিরুদ্ধে আনু মুহাম্মদ

টকশোতে ‘কটূক্তিমূলক’ বক্তব্য প্রচারে ইসির ‘না

এনসিপির প্রার্থী তালিকায় ১৪ নারী

আসাদ পরবর্তী প্রথম নির্বাচনে সিরিয়ায় সুন্নি ও পুরুষ প্রাধান্য

কমলাপুরে উপচে পড়া ভিড়: ঈদযাত্রায় মানুষের ঢল

চীনের সামরিক কুচকাওয়াজে আধুনিক অস্ত্রের মহড়া

ইরান, চীন ও রাশিয়া ঘোষণা করলো রেজল্যুশন ২২৩১ শেষ