বৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫ | ১৯শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে ৩ জন নিহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২১, ২০২৫ ৯:০১ পূর্বাহ্ণ

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ষোলঘর যাত্রী ছাউনি এলাকায় প্রাইভেটকার উল্টে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকর্মীরা জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত আরও দুজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপরজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ বলেন, মাওয়া থেকে ঢাকাগামী দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে এক ঘণ্টার মতো যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে সড়ক স্বাভাবিক করা হয়।

তিনি আরও জানান, নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে অতিরিক্ত গতি অথবা অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ - জাতীয়

ট্রাম্পের হুমকির জবাবে যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা

রাজশাহীতে ওয়াসার পাইপ ফেটে বছরে অপচয় লাখ লিটার পানি

নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে সংলাপে বসছে ইসি মঙ্গলবার

এনবিআর কর্মকর্তাদের প্রতি সরকারের কঠোর হুঁশিয়ারি: কর্মস্থলে ফেরার নির্দেশ

রোহিঙ্গা গ্রাম দখল করে সেনা ঘাঁটি বানিয়েছে মিয়ানমার সেনারা

অনির্দিষ্টকালের জন্য দেশের সব জুয়েলারি দোকান বন্ধ

শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বৃদ্ধি আজ থেকেই

ক্লিনিং থেকে পরিবহন, সবখানেই অব্যবস্থাপনা: সাদিক কায়েম

জুলাইয়ে প্রবাসী রেমিট্যান্স ২৩% বৃদ্ধি

মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও শিক্ষকসহ নিহত ১৫