বুধবার , ২০ আগস্ট ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. ভিডিও

দেশের অর্থ পাচার করে বিদেশে শীর্ষ ধনী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২০, ২০২৫ ৯:০৯ পূর্বাহ্ণ

আওয়ামী লীগ আমলে দ্রুত উত্থান ঘটে সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খানের। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ খাত বিদ্যুৎ ও জ্বালানিতে আধিপত্য বিস্তার করে তার প্রতিষ্ঠান সামিট। সরকারি নানা প্রকল্প, কেনাকাটা ও সরবরাহের বড় অংশ নিয়ন্ত্রণ করেছে এ গ্রুপটি।

সম্প্রতি বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস প্রকাশিত তালিকায় আজিজ খানকে সিঙ্গাপুরের ৪১তম ধনী হিসেবে দেখানো হয়েছে। তার সম্পদের পরিমাণ ১.১২ বিলিয়ন মার্কিন ডলার। একইসঙ্গে তিনি বৈশ্বিক বিলিয়নিয়ার তালিকাতেও স্থান পেয়েছেন।

তবে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, বিদেশে বিনিয়োগের জন্য এতো বড় অঙ্কের বৈধ অনুমোদন কখনো দেওয়া হয়নি সামিট গ্রুপকে। অর্থ পাচারের অভিযোগে দীর্ঘদিন ধরে তিনি আলোচনায় আছেন। ২০১৬ সালের পানামা পেপারসেও তার নাম উঠে আসে।

আজিজ খান দীর্ঘদিন সিঙ্গাপুরে স্থায়ীভাবে বসবাস করছেন। সম্প্রতি তিনি বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে সিঙ্গাপুরের নাগরিকত্ব নেন। তার স্ত্রী ও সন্তানরাও সেখানে থাকেন।

বিশেষজ্ঞদের মতে, বিদ্যুৎ খাতকে কেন্দ্র করে সামিট গ্রুপ অল্প সময়েই বিপুল সম্পদের মালিক হয়। তবে এই সম্পদের বড় অংশ বৈধভাবে অর্জিত কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই গেছে।

সর্বশেষ - জাতীয়