রবিবার , ১২ এপ্রিল ২০২৬ | ১৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১২, ২০২৬ ১২:২৪ অপরাহ্ণ

হাম ও উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় (১১ এপ্রিল সকাল ৮টা থেকে ১২ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে উপসর্গ নিয়ে ৬ এবং হামে আরও ৪ শিশু মারা গেছে।

রোববার (১২ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১৫১ শিশুর মৃত্যু হয়েছে। আর হামে মারা গেছে ২৮ শিশু। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬৮ শিশু। আর হাম শনাক্ত হয়েছে ১৫০ জনের।

এখন পর্যন্ত হামে আক্রান্ত মোট শিশুর সংখ্যা ২ হাজার ৬৩৯। আর সন্দেহজনক হাম নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ২২৫। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পেয়েছে ৭ হাজার ৬৫৬ শিশু।

সর্বশেষ - জাতীয়

সংঘর্ষে নুরের নাকের হাড় ভেঙে গেছে, মেডিকেল বোর্ড গঠন

ইন্দোনেশিয়ায় ফেরিডুবি: ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮

বাহরাইনকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ

জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে ইসির প্রতি আপিল বিভাগের নির্দেশ

ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জড়ানো: ট্রাম্পের রহস্যময় মন্তব্য

মার্কিন ঘাঁটিতে হামলার আগে সতর্ক করায় ট্রাম্পের কৃতজ্ঞতা প্রকাশ!

কার্যালয়ের পুরনো কর্মচারীদের কাছে ডেকে কথা বললেন প্রধানমন্ত্রী

উত্তরায় বিমান দুর্ঘটনায় ইইউ’র গভীর শোক: নিহত ও আহতদের প্রতি সমবেদনা

ঢাকায় স্থগিত পাকিস্তানি ব্যান্ডের কনসার্ট

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে