শুক্রবার , ২৯ আগস্ট ২০২৫ | ১৯শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান সিইসির

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৯, ২০২৫ ৩:০১ অপরাহ্ণ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন কর্মকর্তাদের পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, নির্বাচনের প্রতিটি ধাপে দায়িত্বশীল আচরণ অপরিহার্য। তিনি সতর্ক করে বলেন, “যোগাযোগে ব্যাঘাত ঘটলে পুরো নির্বাচনী প্রক্রিয়া ভুল পথে চলে যেতে পারে। তাই পেশাদারিত্ব এবং নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে হবে। নৈতিকতা যেন অটুট থাকে, সে বিষয়ে সজাগ থাকতে হবে। আইনকানুনের বাইরে যাওয়া যাবে না।”

তিনি আরও উল্লেখ করেন, অতীতের নির্বাচন থেকে শিক্ষা নেওয়ার পাশাপাশি বর্তমান সময়ের নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করাই মূল লক্ষ্য। “আগে অনেক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নির্বাচনী প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করেছে। আমরা জানি না, সামনে কী ধরনের নতুন পরিস্থিতি তৈরি হতে পারে। তাই সবার সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন,” বলেন সিইসি।

নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, যেকোনো পরিস্থিতি সামলাতে প্রস্তুত থাকতে হবে। জনগণের আস্থা অর্জনই হবে সবচেয়ে বড় অর্জন।

একই অনুষ্ঠানে নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমেদ বলেন, “নির্বাচন সফল হলে কৃতিত্ব যেমন ইসির, তেমনি ব্যর্থ হলে দায়ও ইসিকেই নিতে হবে। তাই নির্বাচনকে সর্বোচ্চ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে হবে।”

সর্বশেষ - জাতীয়

মুজিববর্ষের কর্মসূচিতে ব্যয় ৯৮৩ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

মেয়র পদে নতুন বাধার মুখে বিএনপি নেতা ইশরাক

হংকংয়ের বিপক্ষে জয়ের প্রত্যয়: আত্মবিশ্বাসে ভরপুর হামজা চৌধুরী

এলইডি স্ক্রিনে সরাসরি ভোট গণনা দেখাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে সাহসী পাঁচ কালের কণ্ঠ সাংবাদিককে সম্মাননা

খালেদা জিয়ার জন্য প্রস্তুত সমাধিস্থল পরিদর্শন স্বরাষ্ট্র উপদেষ্টার

ইরান-ইসরায়েল উত্তেজনার জেরে পাকিস্তানের ইরান সীমান্ত বন্ধ

ইরানে হামলার জেরে ইসরায়েলজুড়ে জরুরি অবস্থা জারি

অকার্যকর তিন স্থলবন্দর সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা

জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম