শনিবার , ৩০ আগস্ট ২০২৫ | ৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

পাগলা মসজিদের দানবাক্সে ৩২ বস্তা টাকা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৩০, ২০২৫ ৭:০১ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার রেকর্ড পরিমাণ অর্থ পাওয়া গেছে। শনিবার (৩০ আগস্ট) সকাল সোয়া ৭টার দিকে জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর উপস্থিতিতে ১৩টি দানবাক্স খোলা হয়। এতে পাওয়া গেছে ৩২ বস্তা ভর্তি টাকা, যা এখনো গণনার কাজ চলছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মো. এরশাদুল আহমেদের তত্ত্বাবধানে এ গণনা অনুষ্ঠিত হচ্ছে। দানবাক্স খোলার কাজে অংশ নিয়েছেন রূপালী ব্যাংকের শতাধিক কর্মকর্তা-কর্মচারী, দুটি মাদ্রাসার ৩৪০ জন শিক্ষার্থী, মসজিদের স্টাফ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এর আগে গত ১২ এপ্রিল দানবাক্স খুলে ২৮ বস্তা টাকা, বৈদেশিক মুদ্রা, সোনা ও রুপা মিলে মোট ৯ কোটি ১৭ লাখ টাকারও বেশি পাওয়া গিয়েছিল। এবার সেই রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আশা করছে মসজিদ কর্তৃপক্ষ।

জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, দানের অর্থ দিয়ে একটি ১০ তলাবিশিষ্ট আধুনিক ইসলামি কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এখানে ধর্মীয় শিক্ষা, পাঠাগার, ক্যাফেটেরিয়া, আইটি সেকশনসহ অনাথ-এতিমদের জন্য আবাসন ও পড়াশোনার ব্যবস্থা থাকবে। বর্তমানে পাগলা মসজিদের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ৯০ কোটি টাকার দান জমা আছে।

পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, দানবাক্স খোলা থেকে শুরু করে টাকা ব্যাংকে জমা পর্যন্ত পুরো প্রক্রিয়ায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

স্থানীয়রা জানান, পাগলা মসজিদে টাকা-পয়সার পাশাপাশি নিয়মিত হাঁস-মুরগি, গরু-ছাগলসহ নানান জিনিস দান করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তরা।

সর্বশেষ - জাতীয়

লুডু খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ

ঐক্য ও উন্নয়নই আমাদের লক্ষ্য : ফরিদুল ইসলাম

একই স্থানে বারবার ভূমিকম্পের কারণ জানা গেল

তারেক রহমানের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাৎ

মানবতাবিরোধী অপরাধ এবার আসামি হচ্ছেন মাকসুদ কামাল-জাফর ইকবাল

জনপ্রশাসন সচিবকে সরিয়ে পরিকল্পনা কমিশনে বদলি

দেশে প্রথম ভূগর্ভস্থ পাইপলাইনে জেট ফুয়েল সরবরাহ শুরু

বিদেশে থাকা করদাতাদের জন্য সহজ হলো অনলাইনে আয়কর রিটার্ন দাখিল

রংপুরে একই হিন্দু পরিবারের চারজন খুন, ডাকাতি নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড?

গোপালগঞ্জে শান্তি ফেরাতে সেনাবাহিনীর আহ্বান: গুজব এড়িয়ে চলুন, ধৈর্য ধরুন