শনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫ | ৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

জাকসু নির্বাচন ফল প্রকাশে দেরি, বাড়ছে ক্ষোভ ও নাটকীয়তা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৬:৩৯ পূর্বাহ্ণ

ভোটগ্রহণের ২৪ ঘণ্টা পার হলেও ফল প্রকাশ করতে পারেনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন কমিশন। ম্যানুয়াল ভোট গণনার কারণে দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে বলে জানালেও শিক্ষার্থীদের ক্ষোভ বাড়ছে।

এ সময় ভোট গণনা চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে মারা গেছেন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতা। অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে পদত্যাগ করেছেন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার।

ফলাফল বিলম্বকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা বাড়ছে। শিক্ষার্থীরা দ্রুত ফল ঘোষণার দাবিতে বিক্ষোভ করেছেন। অনেকে নির্বাচনী প্রক্রিয়া বানচালের অভিযোগ তুলছেন।

জাকসুর ২৫টি পদের জন্য ১৭৭ জন প্রার্থী লড়ছেন। প্রাথমিকভাবে কয়েকটি প্যানেল নির্বাচন বর্জন করলেও অন্য প্যানেলগুলো ফলাফল প্রকাশের অপেক্ষায় রয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, জনবল বাড়িয়ে ম্যানুয়াল ভোট গণনা দ্রুত শেষ করার চেষ্টা চলছে। তবে কবে নাগাদ ফল প্রকাশ হবে তা এখনও অনিশ্চিত।

সর্বশেষ - জাতীয়