রবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

অভিবাসনবিরোধী বিক্ষোভে নেদারল্যান্ডসে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২১, ২০২৫ ৫:২৮ পূর্বাহ্ণ

নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অভিবাসনবিরোধী বিক্ষোভ ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে। প্রায় দেড় হাজার বিক্ষোভকারী একটি মহাসড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস ও পানিকামান ব্যবহার করে।

সংঘর্ষে অন্তত ৩০ জনকে আটক করা হয়েছে এবং আহত হয়েছেন দুজন পুলিশ সদস্য। ডাচ সংবাদ সংস্থা এএনপি জানিয়েছে, বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়িতেও আগুন ধরিয়ে দেয়।

ঘটনাটিকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী ডিক স্কোফ বলেন, “নির্লজ্জ সহিংসতার এমন দৃশ্য একেবারেই মেনে নেওয়া যায় না।”

বিক্ষোভে বক্তব্য দেওয়ার আমন্ত্রণ পেয়েও যাননি ডানপন্থি নেতা গির্ট উইল্ডার্স। বরং তিনি নিজেই সহিংসতাকে ‘মূর্খদের কাজ’ বলে নিন্দা করেছেন।

সর্বশেষ - জাতীয়

নির্বাচনে কালো টাকা ব্যবহারে কঠোর নজরদারির ঘোষণা দুদক চেয়ারম্যানের

আমরা রক্ত দেবো কিন্তু জুলাই দেবো না: সাইফুল আলম

ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় নিরন্তর সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান তারেক রহমানের

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ: সাত দফা দাবিতে জনতার ঢল

✈️ আকাশে অসুস্থ যাত্রী, জরুরি অবতরণ করল সিলেট-লন্ডন ফ্লাইট

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ

রাশিয়ার কামচাটকায় ৭.৮ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে কঠোর হওয়ার পরামর্শ রাজনৈতিক দলগুলোর

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ আগস্ট