বৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

✈️ আকাশে অসুস্থ যাত্রী, জরুরি অবতরণ করল সিলেট-লন্ডন ফ্লাইট

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৭, ২০২৫ ৩:৫১ অপরাহ্ণ

সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকাশে যাত্রী অসুস্থ হয়ে পড়ায় জরুরি অবতরণ করেছে তুরস্কের ইস্তাম্বুলে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকালে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

সূত্র জানায়, ফ্লাইট নম্বর বিজি-২০১ সিলেট থেকে সকাল ১১টা ২৫ মিনিটে উড়াল দেয় এবং তা স্থানীয় সময় বিকাল ৪টা ৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল। কিন্তু মাঝপথে যাত্রী শাহ শামসুন নেহার রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক মনে হওয়ায় পাইলট জরুরি ভিত্তিতে মেডিকেল এমারজেন্সি ঘোষণা করেন।

ফ্লাইটটি পরিচালনা করছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ অব ফ্লাইট ট্রেনিং ক্যাপ্টেন সাজ্জাদুল হক। তার সিদ্ধান্ত অনুযায়ী, বিমানটি গন্তব্য পরিবর্তন করে ইস্তাম্বুল বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (আইন ও জনসংযোগ) মো. আল মাসুদ খান জানান, অসুস্থ যাত্রী এবং তার সঙ্গে থাকা আরও দু’জন যাত্রী ইস্তাম্বুলে ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হয় চিকিৎসার স্বার্থে। ওই সময় বিমানের অন্যান্য যাত্রীরা ফ্লাইটেই অবস্থান করছিলেন।

পরবর্তীতে ইস্তাম্বুল সময় বিকেল ৫টা ৫০ মিনিটে ফ্লাইটটি আবার লন্ডনের উদ্দেশে যাত্রা করে।

তবে অসুস্থ যাত্রীর বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে রিপোর্ট লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য জানায়নি কর্তৃপক্ষ।

সর্বশেষ - জাতীয়

‘বেবি বাম্প’ স্পষ্ট, ফের মা হচ্ছেন বুবলী? নেটদুনিয়ায় জোর গুঞ্জন

বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ১২২৪ হজযাত্রী

গোপালগঞ্জে কারফিউ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হলো

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে বিএনপি

হাইকোর্টে নতুন ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সুরক্ষা ও কল্যাণে প্রতিজ্ঞাবদ্ধ কেসুমা

বয়স বাড়লে পুরুষদের মস্তিষ্ক দ্রুত ছোট হয়, নারীদের তুলনায় ক্ষয় কম

তারেক রহমান: রাষ্ট্রসুরক্ষার জন্য আধুনিক শিক্ষা ব্যবস্থা জরুরি

চার ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল