সোমবার , ২৯ সেপ্টেম্বর ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

দুর্গাপূজায় সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত: র‍্যাব ডিজি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৯, ২০২৫ ৪:৪০ অপরাহ্ণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান।

সোমবার বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি বলেন, পূজামণ্ডপে টহল দল মোতায়েন রয়েছে, পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্য ও সাইবার টিম অনলাইনে নজরদারি করছে— যাতে কেউ গুজব ছড়িয়ে উৎসবের পরিবেশ নষ্ট করতে না পারে।

তিনি আশা প্রকাশ করেন, এবারের পূজা সুন্দর ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে। তিনি জানান, র‍্যাবের ১৫টি ব্যাটালিয়ন সারা দেশে পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ে কাজ করছে। কোনো তথ্য এলে তা যাচাই করা হবে; মিথ্যা প্রমাণিত হলে গুজবকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আর সত্য হলে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

ডিজি আরও বলেন, পূজার প্রথম দিন থেকে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সবক্ষেত্রেই দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। আয়োজকদের প্রতি তিনি পরামর্শ দেন, দিন-রাত ২৪ ঘণ্টা স্বেচ্ছাসেবক রাখতে হবে, পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে, এবং নারী-শিশুরা যেন নির্বিঘ্নে পূজামণ্ডপে আসতে পারে সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

র‍্যাব সদর দফতর জানিয়েছে, দুর্গাপূজা উপলক্ষ্যে ৩৩ হাজার ৩৫৫টি পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া গোয়েন্দা নজরদারি ও টহল চলবে ৩ অক্টোবর পর্যন্ত।

এছাড়া র‍্যাবের ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট ও স্পেশাল ফোর্সের কমান্ডো টিম যেকোনো নাশকতা মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

সর্বশেষ - জাতীয়

সৌদি অনুদানে নির্মিত হবে ৮ আইকনিক মসজিদ: ২৪৪ কোটি টাকা দেবে রিয়াদ

তারেক রহমান দেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল

“জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে মঙ্গলবার সাংস্কৃতিক অনুষ্ঠান, যান চলাচলে ডিএমপির নিয়ন্ত্রণ নির্দেশনা

যেসব এলাকায় শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সীমানা পুনর্নির্ধারণে ইসিতে রেকর্ডসংখ্যক আবেদন

বিএনপিকে ‘সংস্কারবিরোধী’ অপপ্রচারের অভিযোগ মির্জা ফখরুলের

এলডিসি উত্তরণ তিন বছর পেছানোর চেষ্টা করছে সরকার: বাণিজ্য সচিব

ইন্টারনেট গতি বৃদ্ধি ও খরচ কমাতে কাজ করছেসরকার

যুক্তরাজ্যের স্বীকৃতি পেতে পারে ফিলিস্তিন আজই

সন্ত্রাসবিরোধী আইনের মামলা মেহেদী-শান্তাসহ ৬ জনের জামিন নামঞ্জুর