মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ১৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

এলডিসি উত্তরণ তিন বছর পেছানোর চেষ্টা করছে সরকার: বাণিজ্য সচিব

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ১২:২৩ অপরাহ্ণ

এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তবে এ বিষয়ে অতিরিক্ত আশাবাদী হওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে র‍্যাপিড আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা বাণিজ্য সুবিধা বজায় রাখতে উত্তরণ পেছাতে চাই। তবে জাতিসংঘে রেজ্যুলেশন পাস করাতে হবে, যা সহজ নয়।”

সচিব জানান, জাপান, ভারত, তুরস্ক ও যুক্তরাষ্ট্র— এসব বন্ধুপ্রতিম দেশই প্রস্তাবটির বিরোধিতা করছে। তাই এখন এসব দেশের কারিগরি সহায়তা পাওয়ার দিকেও নজর দেওয়া হচ্ছে।

কর্মশালায় র‍্যাপিড চেয়ারম্যান এম এ রাজ্জাক জানান, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের কারণে এক বছরে বাংলাদেশের রপ্তানি ১৪% পর্যন্ত কমতে পারে।

সর্বশেষ - জাতীয়

উত্তর কোরিয়ার প্রতি সম্মান ও সংলাপের বার্তা লি জে মিয়ংয়ের

বিএনপিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করবেন না

ক্ষুধা দূরীকরণে বৈশ্বিক ছয় দফা প্রস্তাব প্রধান উপদেষ্টা ইউনূসের

দক্ষিণ চীন সাগরে মার্কিন হেলিকপ্টার ও যুদ্ধবিমান বিধ্বস্ত

সংস্কারের কলা দেখাচ্ছেন প্রধান উপদেষ্টা-সালাহউদ্দিন আহমেদ

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অংশীজনদের সঙ্গে সংলাপে বসছে ইসি

বাংলাদেশ-ভারত বৈঠক: পুরানো বন্ধুত্বে নতুন ছোঁয়া, তবে অস্বস্তিও রয়ে গেলো

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক আহ্বান, নেতৃত্বে ফ্রান্স ও ১৪ দেশ

২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭.৯০ লাখ কোটি টাকার বাজেট পেশ

প্রবাসী আয়ে কর বসাতে চায় আইএমএফ