শুক্রবার , ১০ অক্টোবর ২০২৫ | ১৭ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

“সময়মতো নির্বাচন না হলে বিপদে পড়বে দেশ”—বিএনপি নেতা দুদু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১০, ২০২৫ ১:৩১ অপরাহ্ণ

আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন না হলে দেশের রাজনৈতিক পরিস্থিতি ভয়ংকর রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু

তিনি বলেন, সরকার প্রতিশ্রুতি দিয়েছে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে। কিন্তু যদি তা না হয়, তাহলে দেশবিরোধী ষড়যন্ত্র আরও জোরালো হবে, যেখানে পার্শ্ববর্তী এক দেশের ভূমিকা নিয়ে উদ্বেগ রয়েছে।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনাসভায় দুদু অভিযোগ করেন, ভারত সবসময় বাংলাদেশের স্বার্থের বদলে নিজেদের স্বার্থ রক্ষা করেছে

তিনি বলেন, তিনটি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, তাই এবার অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হবে। অন্যথায়, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ভয়াবহভাবে নষ্ট হবে।

সর্বশেষ - জাতীয়