বুধবার , ১৫ অক্টোবর ২০২৫ | ১৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

গাজায় গণহত্যা বন্ধে আহ্বান শেহবাজ শরিফের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৫, ২০২৫ ৪:৩৪ অপরাহ্ণ

অবরুদ্ধ গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধ ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, ফিলিস্তিনিদের স্বাধীনতা, মর্যাদা ও সমৃদ্ধি পাকিস্তানের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

গাজা শান্তি সম্মেলন শেষে দেশে ফিরে শেহবাজ শরিফ বলেন, “ইনশাআল্লাহ, ১৯৬৭ সালের সীমান্তরেখা অনুযায়ী আল-কুদস আল-শরিফকে রাজধানী করে একটি স্বাধীন, শক্তিশালী ও টেকসই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাই পাকিস্তানের মধ্যপ্রাচ্য নীতির মূলভিত্তি।”

তিনি আরও জানান, গাজায় ইসরায়েলের রক্তপাত বন্ধ করাই এখন সবচেয়ে জরুরি অগ্রাধিকার। এসময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করে শেহবাজ বলেন, “গাজায় রক্তপাত বন্ধের যে প্রতিশ্রুতি ট্রাম্প দিয়েছিলেন, তিনি তা বাস্তবায়ন করেছেন।”

সর্বশেষ - জাতীয়