বুধবার , ১৫ অক্টোবর ২০২৫ | ৪ঠা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

যুক্তরাষ্ট্রে প্রবাসীদের এনআইডি নিবন্ধন কার্যক্রম শুরু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৫, ২০২৫ ৬:০৯ অপরাহ্ণ

মার্কিন যুক্তরাষ্ট্রে জাতীয় পরিচয় (এনআইডি) নিবন্ধনের কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৫ অক্টোবর) এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমেরিকায় থাকা চারটি মিশন অফিসে এনআইডি নিবন্ধন কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। প্রাথমিকভাবে ১০ জনের এনআইডি কার্ড প্রসেস ও নম্বরকরণ করে হস্তান্তর করা হয়েছে।

বর্তমানে বিশ্বের ১১টি দেশে — সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইতালি, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান ও যুক্তরাষ্ট্রে মোট ১৭টি স্টেশনে প্রবাসীদের এনআইডি নিবন্ধন ও ভোটার হওয়ার কার্যক্রম চলছে। এসব দেশে ইতোমধ্যেই ১৪ হাজার এনআইডি বিতরণ করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়

ডাকসু নির্বাচন ঘিরে উত্তেজনা, সমীকরণে নতুন মাত্রা

ফাঁস হওয়া ফোনালাপের দায়ে পদচ্যুত হয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী

বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধের আহ্বান শিক্ষা উপদেষ্টার

দুদকের মামলায় গ্রেফতার জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান

মামলায় অব্যাহতি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহ গ্রেপ্তার

বাংলাদেশি যুবকের চোখে গুলি করল বিএসএফ

এনজিও ও কর্পোরেট মডেলে দেশ চালানো যায় না: ড. মঈন খান

প্রধান উপদেষ্টার নির্বাচন ঘোষণায় বিএনপির অসন্তোষ

ঐতিহাসিক জয়! প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ