রবিবার , ১৯ অক্টোবর ২০২৫ | ১৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

২৬ ঘণ্টা পর শাহজালাল বিমানবন্দরের আগুন সম্পূর্ণ নিভেছে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৯, ২০২৫ ১২:০৫ অপরাহ্ণ

প্রায় সাড়ে ২৬ ঘণ্টা পর পুরোপুরি নিভেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন। রবিবার বিকেল ৪টা ৫৫ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

বিকেল ৫টায় বিমানবন্দরের ৮ নম্বর গেটের সামনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, “আমরা ৪টা ৫৫ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ ঘোষণা করছি।”

তাজুল ইসলাম আরও বলেন, “আগুন নিভে গেলেও এখানে স্টিল স্ট্রাকচার থাকায় সেগুলো এখনো তাপ শোষণ করছে এবং হিট রিলিজ করছে। কিছুটা ধোঁয়া দেখা যাচ্ছে, তবে ভয়ের কোনো কারণ নেই। কোনো ফ্লেইম নেই। যদি পুনরায় আগুনের শিখা দেখা দেয়, আমাদের ৪টি ইউনিট এখানেই অবস্থান করবে। যতক্ষণ ধোঁয়া থাকবে, তারা প্রস্তুত থাকবে।”

তিনি আরও জানান, বড় ধরনের কোনো দুর্ঘটনার আশঙ্কা নেই, তাই ফায়ার সার্ভিস আগুন সম্পূর্ণ নির্বাপণ ঘোষণা করেছে।

এর আগে, শনিবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে কার্গো এলাকায় আকস্মিকভাবে আগুন লাগে। খবর পেয়ে বিমানবন্দরের ফায়ার সেকশন, বিমান বাহিনীর ফায়ার ইউনিটসহ বিভিন্ন সংস্থা যৌথভাবে আগুন নেভানোর কাজ শুরু করে। মোট ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট এ অভিযানে অংশ নেয়।

সর্বশেষ - জাতীয়

ইরানে অভিযান অব্যাহত রাখার ঘোষণা নেতানিয়াহুর

ট্রাম্পের কর ও ব্যয় বিলের তীব্র সমালোচনা ইলন মাস্কের

প্রধান উপদেষ্টার নির্বাচন ঘোষণায় জামায়াতের সন্তোষ: ‘জাতি আশ্বস্ত’

চবির অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান, ইউপিডিএফ আস্তানার সন্ধান

বিএনপিতে ভিন্নমতের বিরুদ্ধে মব কালচার তৈরি হয়েছে: ইসহাক সরকার

পূর্ণোদ্যমে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি, উপদেষ্টাকে জানালেন সিইসি

কর ফাঁকি স্বীকারে ব্রিটেনের উপপ্রধানমন্ত্রীর পদত্যাগ

শ্রম সংস্কারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা ইউনূস

ইসরায়েল আক্রমণ করলে আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান

টকশোতে ‘কটূক্তিমূলক’ বক্তব্য প্রচারে ইসির ‘না