মঙ্গলবার , ২১ অক্টোবর ২০২৫ | ১৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. ভিডিও

ভুয়া অ্যাকাউন্টে গ্রাহকের টাকা তুলতে চেয়েছিল ইভ্যালি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২১, ২০২৫ ৪:০৪ পূর্বাহ্ণ

ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে আটকে থাকা গ্রাহকের টাকা তুলতে চেয়েছিল প্রতারণার দায়ে অভিযুক্ত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি ও আরও কিছু কোম্পানি। যাচাইয়ে ইভ্যালির সরবরাহ করা ২০টি অ্যাকাউন্ট ভুয়া প্রমাণিত হওয়ায় সেগুলোকে পেমেন্ট গেটওয়ের রিফান্ড তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

এ ঘটনায় পরিস্থিতি মোকাবিলায় বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে, যাতে রিফান্ডের জন্য দেওয়া অ্যাকাউন্টগুলো যাচাই করা হয়।

সূত্র জানায়, ই-কমার্স কেলেঙ্কারিতে প্রতারিত গ্রাহকদের অর্থ ফেরত প্রক্রিয়া পুনরায় শুরু হয়েছে। সেই প্রক্রিয়ায় ইভ্যালি ১৬৩টি অ্যাকাউন্ট নম্বর পাঠায়, যার মধ্যে ২০টির সঙ্গে ইভ্যালির নিজস্ব সংশ্লিষ্টতা ধরা পড়ে। অর্থাৎ গ্রাহকের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে নিজেরাই টাকা তুলতে চেয়েছিল প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গ্রাহকের টাকা ফেরতের ক্ষেত্রে সরাসরি ব্যাংক ট্রান্সফারের পরিবর্তে ‘অ্যাকাউন্ট পেয়ি চেক’ বা পে অর্ডার ইস্যু করার প্রক্রিয়া গ্রহণ করতে হবে, যাতে প্রতারণার সুযোগ না থাকে।

তথ্য অনুযায়ী, ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থ ফেরত দিয়েছে কিউকম (৩৮৪ কোটি টাকা)আলেশা মার্ট ফেরত দিয়েছে ৪১ কোটি, দালাল প্লাস ২৩ কোটি, আর ইভ্যালি মাত্র ২১ কোটি ৭৯ লাখ টাকা।

বর্তমানে ইভ্যালির ব্যাংক ও পেমেন্ট গেটওয়েতে প্রায় ৫ কোটি টাকার বেশি গ্রাহকের অর্থ আটকে আছে, যা যাচাই শেষে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

সর্বশেষ - জাতীয়

মস্কোতে পুতিনের আমন্ত্রণে সাড়া দিলেন না জেলেনস্কি

আজ ভারত-পাকিস্তান লড়াই, টসে জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

চীনের কুনমিং: বাংলাদেশি রোগীদের নতুন চিকিৎসা গন্তব্য

ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি নিহত

ট্রাম্প প্রশাসনে ৬ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল

এটিএম আজহারের আপিল শুনানি আগামী ৬ মে

ভারতীয় বিমানবাহিনীর জাগুয়ার বিধ্বস্ত, দুই পাইলটের মর্মান্তিক মৃত্যু

জেন জি বিক্ষোভে উত্তাল পেরু, রাজধানীতে ৩০ দিনের জরুরি অবস্থা ঘোষণা

সুস্থ প্রজন্ম গড়তে অসংক্রামক রোগ প্রতিরোধে জোর দিলেন প্রধান উপদেষ্টা

ফ্যাসিবাদমুক্ত গণতন্ত্র ফিরেছে দেশের রাজনীতিতে: সালাহউদ্দিন আহমদ