রবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খেলাধুলা
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

আজ ভারত-পাকিস্তান লড়াই, টসে জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৩:৪২ অপরাহ্ণ

এশিয়া কাপে আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াই ঘিরে উত্তেজনা তুঙ্গে।

টসে জিতে পাকিস্তানের অধিনায়ক সালমান আগা আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। তার মতে, উইকেট কিছুটা ধীর হওয়ায় ব্যাট করাই সুবিধাজনক। অন্যদিকে, ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব জানান, তিনি টসে জিতলেও বোলিং নিতেন।

দুই দলই নেমেছে অপরিবর্তিত একাদশ নিয়ে। রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও জমজমাট ক্রিকেট দ্বৈরথ উপভোগ করতে মুখিয়ে আছেন দুই দেশের সমর্থকরা।

সর্বশেষ - শিক্ষা