শনিবার , ২৫ অক্টোবর ২০২৫ | ১৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভোটের কথা
  2. রাজনীতি
  3. ভিডিও

গণভোটসহ পাঁচ দফায় জামায়াতসহ আট দলের বিক্ষোভ আজ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৫, ২০২৫ ৪:৪৮ পূর্বাহ্ণ

গণভোটসহ পাঁচ দফা দাবিতে আজ শনিবার ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহর ও মহানগরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল।

অংশগ্রহণকারী দলগুলো হলো—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

২০ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। দলগুলোর শীর্ষ নেতারা জানান, দাবি না মানা হলে আগামী মাস থেকে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

এর আগে একই দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে দলগুলো। আজ বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভের পর আগামী ২৭ অক্টোবর জেলা শহরগুলোতেও একই কর্মসূচি পালন করবে তারা।

সর্বশেষ - জাতীয়

ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে

ভারতকে দু’বার হারানোর হুঁশিয়ারি হারিস রউফের

ফেব্রুয়ারিতে ভোট করতে ইসিকে প্রধান উপদেষ্টা কার্যালয়ের চিঠি

আওয়ামী লীগ এখন ফ্যাসিবাদী শক্তি, মাফিয়া সংগঠনে পরিণত হয়েছে

জুলাই গণহত্যার দায় স্বীকার করে রাজসাক্ষী হতে চায় সাবেক আইজিপি

জামায়াত আমীরের কণ্ঠে প্রবাসীদের ভোটাধিকার ও আগামী নির্বাচন ভাবনা

ইরানের বিপ্লবী গার্ড কমান্ডার সালামি ইসরায়েলি হামলায় নিহত

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন-ভাঙচুর, ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ

লালনের দর্শন মানবতার প্রতীক: ফরিদা আখতার

বিসিবিতে দুর্নীতি দমন কমিশনের অভিযান, টিকিট বিক্রিতে অনিয়ম তদন্তে তৎপরতা