রবিবার , ২৬ অক্টোবর ২০২৫ | ৪ঠা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

সৌদিতে সাত দিনে ২২ হাজারের বেশি প্রবাসী আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৬, ২০২৫ ২:৪৭ অপরাহ্ণ

সৌদি আরবজুড়ে গত সাত দিনে ২২ হাজারের বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এসব প্রবাসীকে আটক করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে গালফ নিউজ জানায়, ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ২২ হাজার ৬১৩ জন প্রবাসী গ্রেফতার হন।

গ্রেফতারকৃতদের মধ্যে

  • ১৩,৬৫২ জন আবাসন আইন লঙ্ঘন করেছেন,
  • ৪,৩৯৪ জন সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গ করেছেন,
  • এবং ৪,৫৬৭ জন শ্রম আইন লঙ্ঘনের দায়ে ধরা পড়েছেন।

বর্তমানে ৩১ হাজার ৩৭৪ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ চলছে, যাদের মধ্যে ২৯,৮১৪ জন পুরুষ ও ১,৫৬০ জন নারী।

ইতিমধ্যে ১৪,০৩৯ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, এবং আরও ৩,৯৩৯ জনকে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়া অবৈধভাবে সৌদি ত্যাগের চেষ্টা করায় ৩৫ জন প্রবাসী এবং আশ্রয় বা সহযোগিতা দেওয়ায় ২৩ সৌদি নাগরিককেও আটক করা হয়েছে।

অন্যদিকে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় ১,৬৯৯ জনকে গ্রেফতার করা হয়, যাদের মধ্যে ইথিওপীয় ৫৪%, ইয়েমেনি ৪৫% এবং অন্যান্য দেশের নাগরিক ১%।

সৌদি আইনে অবৈধ অভিবাসনে সহায়তার দায়ে ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ রিয়াল জরিমানা করার বিধান রয়েছে।

সর্বশেষ - জাতীয়