সোমবার , ২৭ অক্টোবর ২০২৫ | ১৯শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

দক্ষিণ চীন সাগরে মার্কিন হেলিকপ্টার ও যুদ্ধবিমান বিধ্বস্ত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৭, ২০২৫ ৬:১৭ পূর্বাহ্ণ

মাত্র ৩০ মিনিটের ব্যবধানে দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার ও একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। রবিবারের পৃথক এই দুর্ঘটনায় সব ক্রু সদস্যকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নৌবাহিনী দুটি ঘটনার কারণ অনুসন্ধান করছে।

দেশটির নৌবাহিনীর এক্স (সাবেক টুইটার) পোস্ট অনুযায়ী, দুপুর পৌনে ৩টার দিকে বিমানবাহী জাহাজ ইউএসএস নিমিৎজ থেকে অভিযান পরিচালনার সময় এমএইচ-৬০আর সিহক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

এর মাত্র আধা ঘণ্টা পর বিকাল সোয়া ৩টার দিকে, একই জাহাজ থেকে উড্ডয়ন করা এফ/এ-১৮এফ সুপার হর্নেট ফাইটার জেটটিও বিধ্বস্ত হয়। নৌবাহিনী নিশ্চিত করেছে, উভয় আকাশযানের ক্রুরা সফলভাবে ইজেক্ট করে নিরাপদে উদ্ধার হয়েছেন।

উল্লেখ্য, চীন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশ দক্ষিণ চীন সাগরের অংশবিশেষের মালিকানা নিয়ে বিরোধে জড়িত।

এই ঘটনাগুলো ঘটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এশিয়া সফরের মধ্যে, যেখানে তিনি দক্ষিণ কোরিয়ায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বাণিজ্য চুক্তি বিষয়ে বৈঠক করবেন।

সূত্র: সিএনএন

সর্বশেষ - জাতীয়

নারী-শিশুকে যৌন হয়রানি করলে পুরুষের শাস্তি দ্বিগুণ হবে

স্পেনে তীব্র গরমে দুই সপ্তাহে প্রাণহানি সহস্রাধিক

৫ দিনব্যাপী বৃষ্টিপাত অব্যাহত থাকবে, কোথাও অতি ভারী বর্ষণের পূর্বাভাস

নয়াপল্টনে বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’ আজ, প্রধান অতিথি তারেক রহমান

কাপাসিয়ায় ৫ খুন: আপনজনের খুনি কীভাবে হয়ে ওঠে মানুষ

জাপান সফরে ড. ইউনূস: জুনের মধ্যে নির্বাচন ও অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি

আজ শহীদ মিনার থেকে শুরু গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নির্বাচনী প্রচার

আগুনের নেপথ্যে হাসিনার ক্ষমতালিপ্সা: ফারুকী

হত্যাচেষ্টা মামলায় নাসির উদ্দিন সাথী ও তৌহিদ আফ্রিদি গ্রেফতার দেখিয়েছে আদালত

পূর্ণোদ্যমে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি, উপদেষ্টাকে জানালেন সিইসি