মঙ্গলবার , ৮ জুলাই ২০২৫ | ৪ঠা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি আনতে খরচ হবে ৫৩১ কোটি টাকা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৮, ২০২৫ ৪:৪৯ অপরাহ্ণ

জ্বালানি সংকট মোকাবেলায় সিঙ্গাপুর থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এই এলএনজি আনতে সরকারের ব্যয় হবে ৫৩১ কোটি ৫৫ লাখ ৮০ হাজার টাকা।

মঙ্গলবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’-এর আওতায় আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এই আমদানির প্রস্তাব দেয়।

সূত্রে জানা যায়, ২৮ থেকে ২৯ জুলাইয়ের মধ্যে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি সরবরাহের জন্য দরপত্র আহ্বান করা হয়। মোট পাঁচটি প্রতিষ্ঠান দর জমা দেয়, যেগুলো সকলেই কারিগরি ও আর্থিক মানদণ্ডে উত্তীর্ণ হয়।

সব যাচাই-বাছাই শেষে সর্বনিম্ন দরদাতা ‘ভাইটল এশিয়া প্রাইভেট লিমিটেড’ নামক সিঙ্গাপুরভিত্তিক কোম্পানির কাছ থেকে এলএনজি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিএমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে ১২.৬২ মার্কিন ডলার।

সর্বশেষ - জাতীয়

মালয়েশিয়ায় অভিযান, বাংলাদেশিসহ আটক ১৭১ অবৈধ অভিবাসী

গুলশান চাঁদাবাজি তদন্তে উপদেষ্টাদের নাম স্পষ্ট করার দাবি বিএনপির

এনসিপির মুখ্য সমন্বয়কের পদ ছাড়লেন নাসীরুদ্দীন পাটওয়ারী

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আ. লীগের অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন অ্যাটর্নি জেনারেল

ফরচুন মলের শম্পা জুয়েলার্সে চুরি: ৪ জন গ্রেফতার, উদ্ধার ১৯০ ভরি স্বর্ণ

সাদাপাথর পর্যটনকেন্দ্র ২৪ ঘণ্টা সিসিটিভির আওতায় থাকবে

ঈদযাত্রার শেষ দিনের ট্রেনের টিকিট বিক্রি শুরু হলো

গোপালগঞ্জে কারফিউ অব্যাহত

কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান

ইসরায়েলের শঙ্কার কারণ: ইরানের গভীর পাহাড়ের নিচের পারমাণবিক স্থাপনা