সোমবার , ২৭ অক্টোবর ২০২৫ | ১৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

সাভারে ড্যাফোডিল–সিটি ইউনিভার্সিটি সংঘর্ষে উত্তেজনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৭, ২০২৫ ৫:৪৯ পূর্বাহ্ণ

সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
রবিবার দিবাগত রাতে সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ব্যাচেলর প্যারাডাইসের সামনে এক শিক্ষার্থী থুথু ফেলার ঘটনাকে কেন্দ্র করে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে তর্কাতর্কি হয়, পরে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

রাত ৪টার দিকে সিটি ইউনিভার্সিটির ফুটবল দলের কোচ কামরুজ্জামান কাজল জানান, প্রশাসনের হস্তক্ষেপ সত্ত্বেও উত্তেজনা চলছিল।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানায়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাকিবুল হাসান জানান, সিটি ইউনিভার্সিটির সামনে একটি গাড়িতে আগুন দেওয়ার পর তাদের দল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সাভার থানার ডিউটি অফিসার এসআই হাবিবুর রহমান জানান, ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা অবস্থান নিয়েছেন এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সর্বশেষ - জাতীয়