মঙ্গলবার , ২৪ জুন ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় আমিরাতের তীব্র নিন্দা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২৪, ২০২৫ ২:২৪ পূর্বাহ্ণ

ইরানের ইসলামি বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি) কর্তৃক কাতারের গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটি ‘আল উদেইদ’-এ হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সোমবার (২৩ জুন, ২০২৫) রাতে এই হামলার পরপরই আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এটিকে কাতারের সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করেছে।

আইআরজিসি’র পক্ষ থেকে জানানো হয়, ‘Operation Tidings of Victory’ নামের এই হামলার লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ঘাঁটি। হামলায় ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। তবে কাতার সরকারের দাবি, হামলার লক্ষ্যবস্তু আল উদেইদ বিমানঘাঁটির আশেপাশে সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং কোনো প্রাণহানি ঘটেনি।

সংযুক্ত আরব আমিরাত তার বিবৃতিতে জানায়, আমিরাত কাতারের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং সার্বভৌম অধিকারের প্রতি পূর্ণ সমর্থন জানায়। এমন হামলা কেবল আন্তর্জাতিক শৃঙ্খলা বিনষ্টই নয়, বরং আঞ্চলিক শান্তির জন্যও হুমকি।

হামলার পর তাৎক্ষণিকভাবে কুয়েত, বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাত নিজ নিজ আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। আঞ্চলিক উত্তেজনার পারদ দ্রুত ঊর্ধ্বমুখী হওয়ায় উপসাগরীয় দেশগুলো সতর্ক অবস্থান নেয়।

কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, এই হামলা ছিল সরাসরি কাতারের সার্বভৌমত্বে হস্তক্ষেপ। আন্তর্জাতিক আইনের আলোকে তারা উপযুক্ত প্রতিক্রিয়ার অধিকার সংরক্ষণ করে।

উল্লেখ্য, কাতারের আল উদেইদ ঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, যেখানে কয়েক হাজার মার্কিন সেনা অবস্থান করছে।

সর্বশেষ - জাতীয়

রামুতে জি-৪ রাইফেলের গুলিসহ ৬ রোহিঙ্গা গ্রেপ্তার

ডাকসু নির্বাচন স্থগিতাদেশ বাতিল, আয়োজনের পথে উন্মুক্ত

নির্ধারিত সময়ে নির্বাচন হবে : মার্কিন বিশেষ দূতকে প্রধান উপদেষ্টা

নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন: বিএনপি মহাসচিব

টেক্সাসের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২৮, নিখোঁজ ১৭০’র বেশি

ডাকসু নির্বাচন ঘিরে ঢাবি ক্যাম্পাসে অস্ত্র বহন নিষিদ্ধ, মেট্রো স্টেশন আংশিক বন্ধ

ফ্রান্সে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশী ব্যবসায়িক প্রতিষ্ঠান

তিন দফা দাবিতে শাহবাগ অবরোধ, সরকারের কাছে আল্টিমেটাম

হরমুজ প্রণালির মাইন অপসারণে মার্কিন অভিযান শুরু

বিএনপি সবসময় দেশের অর্থনীতি সচল রাখতে ভূমিকা রেখেছে: মির্জা ফখরুল