রবিবার , ৩০ নভেম্বর ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

জাতীয় দলের খেলোয়াড়দের অবসর সুবিধা নিশ্চিতের দাবি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৩০, ২০২৫ ৫:২৪ অপরাহ্ণ

অবসর গ্রহণের পর অন্যান্য পেশার মতো জাতীয় দলের খেলোয়াড়দের সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগ।

রোববার জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কার্যালয়ে অনুষ্ঠিত দলের যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় কমিটির বৈঠকে এই আহ্বান জানানো হয়।

কমিটির অন্যতম সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে এবং কমিটির সদস্য ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিকের সঞ্চালনায় বৈঠকে কেন্দ্রীয় কমিটির সদস্য ও জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মাদ কামাল হোসাইন উপস্থিত ছিলেন।

বৈঠকে খেলোয়াড়দের অবসর গ্রহণের পর সরকারিভাবে পেনশনের আদলে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান, বিভিন্ন ফেডারেশনের কমিটির উন্নয়ন, খেলার মানোন্নয়ন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে জামায়াতে ইসলামীর প্রস্তাবিত ১৯ দফার বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

এছাড়াও যুব ও ক্রীড়া বিভাগের চলমান কার্যক্রম ও ইভেন্টগুলো সৎ ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে ক্রীড়া প্রতিষ্ঠানসমূহ ও খেলোয়াড়দের আন্তর্জাতিক মান নিশ্চিত করার লক্ষ্যে উদ্যোগ ও তত্ত্বাবধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে তরুণ ও যুব সমাজকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

বৈঠকে ঢাকা মহানগরী উত্তর থেকে অংশ নেন মহানগরীর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি ডা. মঈন উদ্দিন, সহ-সভাপতি নাসির উদ্দিন সজল, সহ-সভাপতি খান হাবিব মোস্তফা এবং যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. আরাফাত। মহানগরী দক্ষিণ থেকে অংশ নেন পল্টন থানা জামায়াতের আমির ও মহানগরী দক্ষিণ যুব কমিটির সদস্য শাহীন আহমেদ খান।

এসআর

সর্বশেষ - জাতীয়

শরণার্থীদের বৈধ কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে থাইল্যান্ড

চলতি সপ্তাহেই ঢাকায় আসছেন ট্রাম্প প্রশাসনের দুই কর্মকর্তা

চলতি সপ্তাহেই তফসিল, ভোটের সময় বাড়বে এক ঘণ্টা: ইসি

ইরান-ইসরায়েল সংঘাত: ইসরায়েল থেকে চীনা নাগরিকদের সরিয়ে নেওয়ার নির্দেশ

গাজায় ‘ভ্রাতৃঘাতী গুলিতে’ ইসরায়েলি সেনা নিহত

সিডনির কাছে বিমান দুর্ঘটনা, তিনজনের প্রাণহানি

রংপুর-২ আসনে সরগরম প্রচারণা, বিএনপির মনোনয়নপ্রত্যাশী এক ডজন

বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড চাপ, নতুন সরকারের বড় চ্যালেঞ্জ

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ দীপু মনি, মোজ্জামেল বাবু ও ফারজানা রুপাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

বাংলাদেশের বৈদেশিক ঋণ ১০৪ বিলিয়ন ডলার ছাড়ালো