বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

মেঘলার ১২ বাস আটক ঢাকা কলেজের শিক্ষার্থীদের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৪, ২০২৫ ৭:১৮ পূর্বাহ্ণ

কথা কাটাকাটি ও এক শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে আহত করার ঘটনাকে কেন্দ্র করে প্রায় ১২টি বাস আটক করেছেন কলেজের শিক্ষার্থীরা।

 

 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কলেজের শিক্ষার্থীরা মেঘলা ট্রান্সপোর্ট কোম্পানির বাস আটক করে নায়েমের গলিতে নিয়ে আসেন।

কলেজের এক শিক্ষার্থীরা বলেন, গতকাল আমাদের কলেজের এক শিক্ষার্থী তার বাসায় যাওয়ার জন্য মেঘলা বাসে ওঠে। এক সময় বাসের এক যাত্রীর সঙ্গে হেলপারের ঝগড়া লাগে। তখন সে তাদের ঝগড়া থামাতে এগিয়ে যায়।

 

 

পরে হেলপারের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয় এবং এক পর্যায়ে হেলপার তাকে ধাক্কা দেয় যার ফলে দরজার সঙ্গে পা লেগে তার পা কেটে যায়। এ ঘটনায় পায়ে ৪০টি সেলাই লাগে। ডাক্তার বলেছে সে প্যারালাইজডও হয়ে যেতে পারে।

এ বিষয়ে নিউমার্কেট থানার এস আই সৈয়দ আব্দুস সাত্তার বলেন, কলেজের বিজ্ঞান বিভাগের এক ছাত্র তারাপুর থেকে আসার সময় হেলপারের সঙ্গে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয় এবং সেই শিক্ষার্থীর ডান পা কেটে যায়।

 

 

ওসি স্যারকে বিষয়টি জানিয়েছি। তিনি এসে কলেজের প্রিন্সিপাল ও মালিকপক্ষের সঙ্গে বসে সমস্যার সমাধান করবেন।

সর্বশেষ - জাতীয়

বিজয়নগরে জাপা-গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ

হজ নিবন্ধনের জন্য ১৮ অক্টোবর ব্যাংক খোলা রাখার নির্দেশ

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন-ভাঙচুর, ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ

ইসরায়েলকে হামলা বন্ধ করতে বলবেন না ট্রাম্প

পরাজিত শক্তির ষড়যন্ত্র রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

যুক্তরাষ্ট্রকে কঠোরভাবে হুঁশিয়ার করল ইরান

সংস্কার সম্পন্ন হলে এপ্রিলে নির্বাচন নিয়ে আপত্তি নেই: সারজিস আলম

কর ফাঁকি স্বীকারে ব্রিটেনের উপপ্রধানমন্ত্রীর পদত্যাগ

গোমতী নদীর পানি বৃদ্ধি: কুমিল্লার বাসিন্দাদের মধ্যে বন্যা আতঙ্ক

সাবেক রাষ্ট্রপতি ফিরে প্রমাণ করলেন, তিনি পলাতক নন