শুক্রবার , ২৭ জুন ২০২৫ | ১৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. বিনোদন
  2. ভিডিও

তিনবার বিচ্ছেদ, তবুও বিয়েতে বিশ্বাস অটুট শ্রাবন্তীর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২৭, ২০২৫ ৩:২৮ পূর্বাহ্ণ

তিনবার বৈবাহিক জীবনে ভাঙন এলেও টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় বিয়ে ও ভালোবাসার প্রতি আস্থা হারাননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, নিজের অতীত ভুল হলেও তিনি এখনও মনে করেন—বিয়ে একটি সুন্দর প্রতিষ্ঠান এবং তাতে বিশ্বাস রাখা উচিত।

শ্রাবন্তী বলেন, “আমি এখনও বিয়েতে বিশ্বাস করি। কারণ, আমি আমার বাবা-মাকে দেখেছি। যারা বিয়ে করছেন, তারা যেন ভালো থাকেন, একে অপরের প্রতি স্বচ্ছতা বজায় রাখেন—এটাই কামনা করি।”


সম্পর্ক ভাঙনের কারণ ও ব্যক্তিগত উপলব্ধি

কিন্তু কেন তিনটি দাম্পত্য সম্পর্কই টেকেনি? উত্তরে শ্রাবন্তীর অকপট স্বীকারোক্তি: “আমার ভুল ছিল আমি ভুল মানুষকে বেছে নিয়েছিলাম। আবেগে ভেসে গিয়েছিলাম। এখন বুঝি—বাস্তবতাকে গুরুত্ব দেওয়া জরুরি। নিজের ভালো থাকা এবং সম্মান বজায় রাখাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “একটাই জীবন। কে কী বলছে, তা নিয়ে ভাবলে চলবে না। নিজের মন যা বলছে, সেটাই করা উচিত।”


শ্রাবন্তীর বৈবাহিক জীবন

প্রসঙ্গত, ১৮ বছর হওয়ার আগেই পরিচালক রাজীব কুমার বিশ্বাসের সঙ্গে প্রথম বিয়ে করেন শ্রাবন্তী। তাদের একমাত্র ছেলে ঝিনুক (অভিমন্যু)। পরে সেই সম্পর্ক বিচ্ছেদে গড়ায় ২০১৬ সালে। এরপর দ্বিতীয়বার কৃষাণ ব্রজ এবং তৃতীয়বার রোশন সিংকে বিয়ে করেন শ্রাবন্তী। কিন্তু সে সম্পর্কগুলোও টেকেনি। চলতি বছরের এপ্রিল মাসে রোশনের সঙ্গে আইনিভাবে বিচ্ছেদ হয় তার।

সর্বশেষ - জাতীয়

মঙ্গলবার থেকে বৃষ্টি কমে উন্নতি হতে পারে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি

যুক্তরাষ্ট্র থেকে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

১৩তম জাতীয় নির্বাচনের রোডম্যাপ অনুমোদন দিল ইসি

🕌 শরিয়তবিরোধী আইন নয়: সালাহউদ্দিন আহমদ

৫ দিনব্যাপী বৃষ্টিপাত অব্যাহত থাকবে, কোথাও অতি ভারী বর্ষণের পূর্বাভাস

গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের ৯ দফা প্রতিশ্রুতি ঘোষণা

কেরানীগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল বিদেশি পণ্য জব্দ

এশিয়ার কোন দেশে কত শুল্ক আরোপ করলেন ট্রাম্প?

শাহবাগ অবরোধ ৫ কলেজের শিক্ষার্থীদের

সিলেটে চোরাকারবারী ধাওয়ার সময় নৌকাডুবিতে নিহত বিজিবি সদস্যের লাশ উদ্ধার