বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে আসা দেশবাসীকে তারেক রহমানের কৃতজ্ঞতা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৫, ২০২৫ ৪:২৪ অপরাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নজীরবিহীন জনসমাগমে ঢাকা মহানগরী যেন এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়। তাকে অভ্যর্থনা জানাতে আসা দেশবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান।

> রাজনীতি

ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে আসা দেশবাসীকে তারেক রহমানের কৃতজ্ঞতা

স্টাফ রিপোর্টার

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ ১৭ বছর পর সুদূর লন্ডন থেকে স্বদেশে প্রত্যাবর্তন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তাকে অভ্যর্থনা জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ‘৩০০ ফিট’ নামে পরিচিত মহাসড়ক পর্যন্ত অগণিত মানুষের ঢল নামে। ঐতিহাসিক ও নজীরবিহীন এই জনসমাগমে পুরো ঢাকা মহানগরী জনসমুদ্রে রূপ নেয়।

তারেক রহমান অভ্যর্থনা জানাতে আসা ঢাকা মহানগরীসহ সারা দেশের বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়া অভ্যর্থনা কার্যক্রম শান্তিপূর্ণ ও সুচারুভাবে সম্পন্ন করতে দায়িত্বরত সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশসহ অন্যান্য নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতিও তিনি আন্তরিক ধন্যবাদ জানান।

আজকের অভ্যর্থনা অনুষ্ঠান কাভার করা সকল গণমাধ্যমের সাংবাদিকদের প্রতিও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

সর্বশেষ - জাতীয়

গোপালগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ৬ বাসের সংঘর্ষে ২ জন নিহত, আহত ২০

ভেনেজুয়েলার মাদকবাহী নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩

আমরা রক্ত দেবো কিন্তু জুলাই দেবো না: সাইফুল আলম

বানরের আক্রমণে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা সতর্কতা

ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ‘পূর্ণ শক্তি’ দিয়ে হামলা অব্যাহত থাকবে

‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা

গুলশানের বাসভবনে তারেক রহমান, স্বাগত নেতাকর্মীদের

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ক্যাবিনেট ও এমপিদের জোরালো চাপ

পাকিস্তান সেনার অভিযান: ‘ভারতীয় মদদপুষ্ট’ ৩০ জঙ্গি নিহত

সিঙ্গাপুর নয় থাইল্যান্ডে পাঠানো হচ্ছে ওসমান হাদিকে