বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

গুলশানের বাসভবনে তারেক রহমান, স্বাগত নেতাকর্মীদের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৫, ২০২৫ ৪:৩২ অপরাহ্ণ

> রাজনীতি

গুলশানের বাসভবনে তারেক রহমান, স্বাগত নেতাকর্মীদের

স্টাফ রিপোর্টার

গুলশানের বাসভবনে তারেক রহমান, স্বাগত নেতাকর্মীদের

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার গুলশানের বাসভবনে পৌঁছেছেন। বৃহস্পতিবার রাত ৮টা ২৩ মিনিটে গুলশানের ১৯৬ নম্বর বাসভবনে তার গাড়ি বহর এসে পৌঁছায়। এ সময় গুলশান ২ নম্বর থেকে রাস্তার পাশে দাঁড়িয়ে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির নেতাকর্মীরা।

লন্ডনে দীর্ঘ নির্বাসিত জীবন কাটিয়ে বৃহস্পতিবার বেলা ১২টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। তারপর গাড়ি বহর নিয়ে ৩০০ ফিটে আয়োজিত গণসংবর্ধনাস্থলে যান তিনি। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যান তারেক রহমান। এরপর গুলশানের বাসভবনে আসেন তিনি। বিমানবন্দর থেকে পথে পথে তাকে স্বাগত জানান বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী।

এদিন সকাল থেকে তারেক রহমানের গুলশানের সামনের সড়কের পাশে অবস্থান নিয়ে তাকে স্বাগত জানাতে অপেক্ষা করেন বিএনপি নেতাকর্মীরা। থেমে থেমে তারা ‘তারেক রহমান বীরের বেশে, আসছে ফিরে বাংলাদেশে’, তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’, ‘তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে’সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন। বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে।

এদিকে, তারেক রহমানের বাসভবনে সামনে সড়ক এদিন সকাল থেকে বন্ধ করে দিয়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এর আগে দুপুর ১টার দিকে তারেক রহমানের সঙ্গে লন্ডন থেকে ঢাকায় আসা তার স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান গুলশানের বাসভবনে আসেন। পরে তারেক রহমান পরিবারের লাগেজ ও মালামালও আনা হয় বাসভবেনে।

সর্বশেষ - জাতীয়

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিনকে এক বছরের কারাদণ্ড

প্রফেসর ইউনূসের সরকারের পাশে বিশ্বের প্রভাবশালী নেতাবৃন্দ

গণপরিবহনে তারেক রহমান, বিনয়ী জীবনযাপনের ছবি ভাইরাল

আল-জাজিরার তথ্য প্রকাশ: জুলাইয়ের আন্দোলনে প্রাণঘাতী দমননীতি শেখ হাসিনার

চক্রান্ত-অস্থিরতার বিরুদ্ধে ঐক্যের আহ্বান ফখরুলের

‘সিরিজ হার জীবনের অংশ’ – মন্তব্য লিটনের

উত্তরায় বিমান বিধ্বস্ত: নিহতদের রাষ্ট্রীয় সম্মান ও পরিবারকে পূর্ণ সহায়তার আশ্বাস সরকারের

এরদোগানের কড়া বার্তা: ইসরায়েল ‘সন্ত্রাসী রাষ্ট্র’, সিরিয়ার অখণ্ডতা রক্ষায় তুরস্ক দৃঢ়প্রতিজ্ঞ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

রোহিঙ্গা সংকটে স্থায়ী সমাধানের রোডম্যাপ প্রকাশ করল জাতিসংঘ