সোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫ | ২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. সর্বশেষ
  2. ভিডিও

নির্বাচন করবেন না মাহফুজ আলম

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৯, ২০২৫ ৯:১৭ পূর্বাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তবে তিনি নির্বাচন করবেন না বলে জানিয়েছেন তার ভাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম।

 

 

রোববার (২৮ ডিসেম্বর) রাতে মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। একই আসন থেকে মাহবুব মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মাহবুব আলম জানান, তার ভাই এ ঘটনায় বিব্রত অবস্থায় রয়েছেন। তার সম্মতি ছাড়া আবেগতাড়িত হয়ে কেউ একজন তার নামে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে তিনি মনোনয়নপত্র জমা দেবেন না এবং নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নেবেন না।

 

 

তিনি আরও জানান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে তিনি নিজেই লক্ষ্মীপুর-১ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে মাহফুজ ও মাহবুব আলম ছাড়াও মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

 

 

অন্যান্য মনোনয়ন সংগ্রহকারীরা হলেন—সদ্য বিএনপিতে যোগ দেওয়া শাহাদাত হোসেন সেলিম, ইসলামী আন্দোলনের জাকির হোসেন পাটওয়ারী, জামায়াতে ইসলামীর মোহাম্মদ নাজমুল হাসান, জাতীয় পার্টির মাহমুদুর রহমান মাহমুদ, বাসদের মো. বিল্লাল হোসেন, স্বতন্ত্র প্রার্থী মো. আল-আমিন, বাংলাদেশ মুসলিম লীগের রেজাউল করিম, বিএনপি নেতা হারুনুর রশিদ, গণঅধিকার পরিষদের মো. কাউছার আলম, স্বতন্ত্র এম এ আউয়াল, জাকির হোসেন, এনডিএমের আলমগীর হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মিজানুর রহমান এবং স্বতন্ত্র এম এ গোফরান।

 

 

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। গত ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়। ইসি ঘোষিত তপশিলের প্রজ্ঞাপন অনুযায়ী আজ ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

সর্বশেষ - জাতীয়

ঐকমত্য কমিশনের সংলাপে জামায়াতের অংশ নেওয়ার আশা প্রকাশ করলেন প্রেস সচিব

জুলাই ঘোষণাপত্র দেবে এনসিপি: সরকারের ব্যর্থতার অভিযোগ

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করল ইউকে; বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার নির্বাচন ঘোষণায় জামায়াতের সন্তোষ: ‘জাতি আশ্বস্ত’

একটি বড় দল অপরিণত আচরণ করছে: নাহিদ ইসলাম

ব্যাংকিং খাতের ৮০% অর্থ লুটপাট হয়েছে আওয়ামী লীগ সরকারের শাসনামলে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তীরে এসে তরী ডুবলো বাংলাদেশের মেয়েদের

১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ আজ

বেকারত্ব ভয়ঙ্কর নয়, তবে চ্যালেঞ্জ বড়: অর্থ উপদেষ্টা

চবি চাকসু নির্বাচনে ভিপি-জিএস পদে বড় জয় শিবিরসমর্থিত প্যানেলের