মঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫ | ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খেলাধুলা
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তীরে এসে তরী ডুবলো বাংলাদেশের মেয়েদের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৪, ২০২৫ ১:৫৯ পূর্বাহ্ণ

আবারও জয়ের খুব কাছ থেকে হোঁচট খেল বাংলাদেশের নারী ক্রিকেট দল। নারী বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করে ৩ উইকেটে হেরেছে নিগার সুলতানার দল।

প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৩২ রান তোলে বাংলাদেশ। জবাবে প্রোটিয়া মেয়েরা ৪৯.৩ ওভারে ৭ উইকেটে ২৩৫ রান তুলে জয় নিশ্চিত করে।

বাংলাদেশের হয়ে ব্যাটে আলো ছড়ান স্বর্ণা আক্তার। তিনি মাত্র ৩৪ বলে ফিফটি তুলে বাংলাদেশের নারী ওয়ানডে ইতিহাসে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েন। অপরাজিত থাকেন ৫১ রানে। ওপেনার শারমিন আক্তারও করেন মূল্যবান ৫০ রান।

বল হাতে দারুণ শুরু করেছিল টাইগ্রেসরা। ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু মারিজানে কাপ (৫৬) ও ক্লো ট্রায়ন (৬২)-এর জুটিতে ম্যাচ ঘুরে যায়। একাধিক সহজ ক্যাচ ফেলে শেষ পর্যন্ত জয় হাতছাড়া হয় বাংলাদেশের।

ইংল্যান্ডের বিপক্ষে মতোই এবারও তীরে এসে তরী ডুবল নিগার সুলতানাদের।

সর্বশেষ - শিক্ষা