শনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. ভিডিও

কার্যালয়ের পুরনো কর্মচারীদের কাছে ডেকে কথা বললেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ১০:১৯ পূর্বাহ্ণ

 

প্রধানমন্ত্রী তারেক রহমান তার কার্যালয়ের পুরনো কর্মচারীদের দেখে কাছে ডেকে কথা বলেছেন।

শনিবার সকাল ১০টা ১০ মিনিটে তিনি তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তাকে স্বাগত জানান। শপথ নেওয়ার পর এই প্রথম তিনি তেজগাঁও কার্যালয়ে অফিস করলেন।

অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ১৯ বছর আগে যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময়কার কয়েকজন কর্মচারীকে দেখে প্রধানমন্ত্রী নাম ধরে ডাকেন এবং তাদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের পরিবারের খোঁজ-খবরও নেন।

তিনি বলেন, “আজকে প্রধানমন্ত্রী অফিসে এসে প্রথমে বাগানে বৃক্ষরোপণ করেন। এরপর কার্যালয়ে প্রবেশের সময় কর্মকর্তা-কর্মচারীরা একপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে সালাম ও শুভেচ্ছা জানান। এ সময় প্রধানমন্ত্রী দূর থেকে কর্মচারী সারিতে দাঁড়িয়ে থাকা একজনকে দেখে নাম ধরে ডাকেন। তিনি নিরাপত্তা ব্যবস্থা অতিক্রম করে দৌড়ে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দন করেন।”

একইভাবে আরও কয়েকজন পুরনো কর্মচারীকেও নাম ধরে ডেকে কথা বলেন প্রধানমন্ত্রী। অতিরিক্ত প্রেস সচিবের ভাষ্য, “ম্যাডামের সময়ে যারা কাজ করেছেন, তাদের অনেকেই তখন নবীন ছিলেন। এখন তাদের চুলে পাক ধরেছে। কিন্তু প্রধানমন্ত্রী তাদের চিনতে ভুল করেননি। এতে কর্মচারীরা আবেগাপ্লুত হন এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও প্রধানমন্ত্রীর আচরণে বিস্মিত হন।”

এরপর প্রধানমন্ত্রী ‘রেড ব্লকে’ প্রবেশ করেন, যেখানে তার চেম্বার অবস্থিত। সেখানে দিনের কর্মসূচি অনুযায়ী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন। পরে তিনি মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন।

উল্লেখ্য, ২০০১ সালের সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে এই কার্যালয়েই অফিস করেছিলেন।

সর্বশেষ - জাতীয়

যুক্তরাজ্যে সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ বিক্রির উদ্যোগ

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধান উপদেষ্টা

মোহাম্মদপুরে ছিনতাই: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার, ৩ সন্দেহভাজন গ্রেপ্তার

২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭.৯০ লাখ কোটি টাকার বাজেট পেশ

বর্তমান সংস্কার কি এনসিপিকে ক্ষমতায় আনার জন্য?

ডাকসু নির্বাচন সফল হওয়ায় উপাচার্যের কৃতজ্ঞতা প্রকাশ

কুয়ালালামপুর বিমানবন্দরে হাজারো শ্রমিকের দুর্ভোগ

১১ ইউনিটের চেষ্টায় পুরান ঢাকার প্লাস্টিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

৫ ও ৬ আগস্ট দেশব্যাপী বিএনপির ‘বিজয় র‍্যালি’

ফিলিস্তিনের পাশে বাংলাদেশের অবিচল সংহতি ঘোষণা